সহপাঠীদের কাছে বারবার যৌন হেনস্তার শিকার ছাত্রী, তদন্তে পুলিশ

ভারতের কেরালায় ১৩ বছরের এক স্কুলছাত্রী তার একাধিক সহপাঠীর কাছে মাসের পর মাস যৌন হেনস্তার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করে এ বিষয়ে প্রতিবেদন তলব করেছে। জানা যায়, ভুক্তভোগী কিশোরী তার স্কুলে আয়োজিত একটি কাউন্সেলিং সেশনে এই নির্যাতনের কথা প্রকাশ করে। এরপর বিষয়টি চাইল্ডলাইন কর্তৃপক্ষকে জানানো হয়। চাইল্ডলাইনের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। মেয়েটির জবানবন্দির ওপর ভিত্তি করে তদন্তকারীরা একটি বিস্তারিত তদন্ত শুরু করেছেন। আরও পড়ুন ভারতে কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় তিন শিক্ষক গ্রেফতার পুলিশ জানিয়েছে, চলতি বছরের মে মাসে বিভিন্ন স্থানে এই হেনস্তার ঘটনা ঘটে। এর মধ্যে স্কুলের আঙিনা, স্কুলের টয়লেট এবং এক অভিযুক্ত ছাত্রীর বাড়িও রয়েছে। এই মামলায় এক তরুণীসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ছয়জনই অপ্রাপ্তবয়স্ক। পুলিশের একজন কর্মকর্তা জানান, মেয়েটিকে একাধিক সহপাঠী বিভিন্ন স্থানে বারবার যৌন হেনস্তা করেছে। তদন্তকারীরা এখন

সহপাঠীদের কাছে বারবার যৌন হেনস্তার শিকার ছাত্রী, তদন্তে পুলিশ

ভারতের কেরালায় ১৩ বছরের এক স্কুলছাত্রী তার একাধিক সহপাঠীর কাছে মাসের পর মাস যৌন হেনস্তার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করে এ বিষয়ে প্রতিবেদন তলব করেছে।

জানা যায়, ভুক্তভোগী কিশোরী তার স্কুলে আয়োজিত একটি কাউন্সেলিং সেশনে এই নির্যাতনের কথা প্রকাশ করে। এরপর বিষয়টি চাইল্ডলাইন কর্তৃপক্ষকে জানানো হয়। চাইল্ডলাইনের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। মেয়েটির জবানবন্দির ওপর ভিত্তি করে তদন্তকারীরা একটি বিস্তারিত তদন্ত শুরু করেছেন।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের মে মাসে বিভিন্ন স্থানে এই হেনস্তার ঘটনা ঘটে। এর মধ্যে স্কুলের আঙিনা, স্কুলের টয়লেট এবং এক অভিযুক্ত ছাত্রীর বাড়িও রয়েছে। এই মামলায় এক তরুণীসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ছয়জনই অপ্রাপ্তবয়স্ক।

পুলিশের একজন কর্মকর্তা জানান, মেয়েটিকে একাধিক সহপাঠী বিভিন্ন স্থানে বারবার যৌন হেনস্তা করেছে। তদন্তকারীরা এখন ঘটনার প্রমাণ সংগ্রহ করছেন এবং সংশ্লিষ্টদের জবানবন্দি নিচ্ছেন। প্রায় দেড় বছর আগে ওই এলাকায় ঘটে যাওয়া অন্য একটি যৌন নির্যাতনের ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

গণমাধ্যমে এই খবর আসার পর কেরালা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করেছে। ঘটনার বিস্তারিত পরিস্থিতি এবং তদন্তের অগ্রগতি জানিয়ে পুলিশের কাছ থেকে একটি প্রতিবেদন চেয়েছে কমিশন।

সূত্র: ইন্ডিয়া টুডে
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow