সহপাঠীদের সঙ্গে নেমেছিলেন নদীতে, সাঁতার না জানায় প্রাণ গেলো মাহিরের

নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে বিএফ শাহিন কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়ার চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। নিহতের নাম মাহির শাহরিয়ার। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানী মিরপুর-১ এলাকার জহিরুল ইসলামের ছেলে। নিহত মাহিরের সহপাঠী ওয়ালী জানান, সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০-৫০ জন শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী এলাকায় ভ্রমণে আসেন। বিভিন্ন স্থান ঘুরে দেখার একপর্যায়ে তারা নাগরিয়াকান্দি মেঘনা নদীতে গোসল করতে নামেন। এসময় নদীর তীব্র স্রোতে মাহিরসহ তিনজন তলিয়ে যেতে থাকেন। উপস্থিত অন্য শিক্ষার্থীরা দুজনকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানায় মাহির পানির নিচে তলিয়ে যান। পরে সহপাঠীরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঢাকা থেকে এসে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরিদলের প্রধান ও বিভাগীয় লিডার মোতাল

সহপাঠীদের সঙ্গে নেমেছিলেন নদীতে, সাঁতার না জানায় প্রাণ গেলো মাহিরের

নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে বিএফ শাহিন কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়ার চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

নিহতের নাম মাহির শাহরিয়ার। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানী মিরপুর-১ এলাকার জহিরুল ইসলামের ছেলে।

নিহত মাহিরের সহপাঠী ওয়ালী জানান, সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০-৫০ জন শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী এলাকায় ভ্রমণে আসেন। বিভিন্ন স্থান ঘুরে দেখার একপর্যায়ে তারা নাগরিয়াকান্দি মেঘনা নদীতে গোসল করতে নামেন। এসময় নদীর তীব্র স্রোতে মাহিরসহ তিনজন তলিয়ে যেতে থাকেন। উপস্থিত অন্য শিক্ষার্থীরা দুজনকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানায় মাহির পানির নিচে তলিয়ে যান। পরে সহপাঠীরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঢাকা থেকে এসে উদ্ধারকাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডুবুরিদলের প্রধান ও বিভাগীয় লিডার মোতালিব হোসেন জানান, দুপুর সোয়া ১টার দিকে খবর পেয়ে ঢাকা থেকে ডুবুরিদল ঘটনাস্থলে রওয়ানা হয়। বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। আধাঘণ্টার চেষ্টায় নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ২০-৩০ গজ দূর থেকে মাহিরের মরদেহ উদ্ধার করা হয়।

সঞ্জিত সাহা/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow