সহযোগিতা জোরদার ও সন্ত্রাস দমনে সিটিটিসির সঙ্গে এফবিআইয়ের আলোচনা
বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধি দল। বুধবার (১১ মার্চ) সিটিটিসি কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, সন্ত্রাসবাদ দমন এবং ট্রান্সন্যাশনাল অপরাধ মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে এই সাক্ষাৎ সহায়ক হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়। কেআর/এমএমকে
বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধি দল।
বুধবার (১১ মার্চ) সিটিটিসি কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, সন্ত্রাসবাদ দমন এবং ট্রান্সন্যাশনাল অপরাধ মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে এই সাক্ষাৎ সহায়ক হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।
কেআর/এমএমকে
What's Your Reaction?