সাংবাদিক দম্পতির বিরুদ্ধে সাইবার মামলা, কোটি টাকায় সমঝোতা প্রতিষ্ঠানের

অনলাইন মার্কেটপ্লেস ইবে সাইবার স্টকিং ও হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় এক সাংবাদিক দম্পতির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। সমঝোতা অনুযায়ী, প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ হিসেবে ৪ কোটি ৬১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক ডেভিড ওয়েনিগ ও আইডা স্টেইনার দম্পতি ইকমার্সবাইটস নামে একটি ওয়েবসাইট ও নিউজলেটার পরিচালনা করেন। ২০১৯ সালে আইডা স্টেইনারের ইবেকে নিয়ে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের পর প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান নির্বাহী (সিইও) ডেভিন ওয়েনিগ অসন্তোষ প্রকাশ করেন বলে তদন্তে উঠে আসে। অভিযোগ অনুযায়ী, ইবের কয়েকজন নিরাপত্তাকর্মী সাংবাদিক দম্পতিকে ভয়ভীতি দেখাতে অনলাইনে হয়রানি চালানোর পাশাপাশি তাদের বাড়িতে জীবন্ত তেলাপোকা, রক্তমাখা শূকরের মুখোশ, শোকের ফুলের তোড়া এবং জীবনসঙ্গী হারানোর শোক কাটিয়ে ওঠার বইসহ বিভিন্ন বস্তু পাঠায়। আরও পড়ুন অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে ২০২০ সালে এ ঘটনায় ইবের সাতজন নিরাপত্তাকর্মী দোষ স্বীকার করেন। তবে অভিযোগের সূত্রপাত ঘটানো শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। নতু

সাংবাদিক দম্পতির বিরুদ্ধে সাইবার মামলা, কোটি টাকায় সমঝোতা প্রতিষ্ঠানের

অনলাইন মার্কেটপ্লেস ইবে সাইবার স্টকিং ও হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় এক সাংবাদিক দম্পতির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। সমঝোতা অনুযায়ী, প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ হিসেবে ৪ কোটি ৬১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক ডেভিড ওয়েনিগ ও আইডা স্টেইনার দম্পতি ইকমার্সবাইটস নামে একটি ওয়েবসাইট ও নিউজলেটার পরিচালনা করেন। ২০১৯ সালে আইডা স্টেইনারের ইবেকে নিয়ে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের পর প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান নির্বাহী (সিইও) ডেভিন ওয়েনিগ অসন্তোষ প্রকাশ করেন বলে তদন্তে উঠে আসে।

অভিযোগ অনুযায়ী, ইবের কয়েকজন নিরাপত্তাকর্মী সাংবাদিক দম্পতিকে ভয়ভীতি দেখাতে অনলাইনে হয়রানি চালানোর পাশাপাশি তাদের বাড়িতে জীবন্ত তেলাপোকা, রক্তমাখা শূকরের মুখোশ, শোকের ফুলের তোড়া এবং জীবনসঙ্গী হারানোর শোক কাটিয়ে ওঠার বইসহ বিভিন্ন বস্তু পাঠায়।

২০২০ সালে এ ঘটনায় ইবের সাতজন নিরাপত্তাকর্মী দোষ স্বীকার করেন। তবে অভিযোগের সূত্রপাত ঘটানো শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

নতুন সমঝোতা অনুযায়ী, ইবের পাশাপাশি সাবেক সিইও ডেভিন ওয়েনিগ ২০ লাখ মার্কিন ডলার, সাবেক নির্বাহী ওয়েন্ডি জোন্স ৫ লাখ মার্কিন ডলার এবং স্টিভ ওয়াইমার ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবেন। এছাড়া ইবে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানে ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দেবে এবং ওয়েনিগ সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ করা একটি প্রতিষ্ঠানে আইডা স্টেইনারের নামে ১০ লাখ মার্কিন ডলার দান করবেন।

এক বিবৃতিতে ইবে জানিয়েছে, ২০১৯ সালের ঘটনাটি ‘ভুল, নিন্দনীয় এবং কখনোই ঘটার কথা ছিল না।’ প্রতিষ্ঠানটি দাবি করেছে, এরপর নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে এবং নৈতিকতা ও আচরণবিধি আরও কঠোর করা হয়েছে।

অন্যদিকে সাবেক সিইও ডেভিন ওয়েনিগ বলেছেন, সাংবাদিক দম্পতির সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তবে স্বাধীন তদন্ত, ফেডারেল তদন্ত এবং আদালতে দেওয়া সাক্ষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড তার অজান্তেই হয়েছিল বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের প্রতি তিনি সবসময় সমর্থন দিয়ে এসেছেন।’

সূত্র: এনগ্যাজেট

শাহজালাল/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow