সাংবাদিকদের নিয়ে রাতে তাহেরীর স্ট্যাটাস

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাংবাদিকদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন আলোচিত ইসলামি বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী। বুধবার (৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানতে চান, ‘হবিগঞ্জ-৪, মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিক ভাইয়েরা কি রাজনৈতিক আধিপত্যবাদীদের রোষানলে পরাধীন?’ পোস্টে তিনি আরও লেখেন, ‘প্রকৃত সাংবাদিক ভাইদের কলমের কালি অর্থের চেয়েও দামি।’ একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘সালামের পর কালাম হবে’—যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সাংবাদিকদের নিয়ে রাতে তাহেরীর স্ট্যাটাস

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাংবাদিকদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন আলোচিত ইসলামি বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী।

বুধবার (৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানতে চান, ‘হবিগঞ্জ-৪, মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিক ভাইয়েরা কি রাজনৈতিক আধিপত্যবাদীদের রোষানলে পরাধীন?’

পোস্টে তিনি আরও লেখেন, ‘প্রকৃত সাংবাদিক ভাইদের কলমের কালি অর্থের চেয়েও দামি।’ একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘সালামের পর কালাম হবে’—যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow