সাংবাদিকদের সম্মানে স্বেচ্ছাসেবক দল নেতার ইফতার
কুমিল্লার লালমাই উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন।
সোমবার (২ মার্চ) বিশ্বরোড এলাকার হোটেল নূর জাহানের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অর্থনীতির কাগজের প্রতিনিধি কামাল হোসেন, সহ-সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি ও ডাক প্রতিদিনের সহযোগী সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সকালের সময় প্রতিনিধি জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লার কাগজ প্রতিনিধি প্রদীপ মজুমদার, অর্থ সম্পাদক ও কুমিল্লার সময় নির্বাহী সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি মাসুদ রানা, প্রচার সম্পাদক ও দৈনিক কুমিল্লার জমিন প্রতিনিধি গাজী মামুন, সমাজকল্যাণ সম্পাদক ও কুমিল্লা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক জুয়েল রানা, শিক্ষা সম্পাদক ও দৈনিক ভোরের সূর্যোদয় প্
কুমিল্লার লালমাই উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন।
সোমবার (২ মার্চ) বিশ্বরোড এলাকার হোটেল নূর জাহানের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অর্থনীতির কাগজের প্রতিনিধি কামাল হোসেন, সহ-সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি ও ডাক প্রতিদিনের সহযোগী সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সকালের সময় প্রতিনিধি জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লার কাগজ প্রতিনিধি প্রদীপ মজুমদার, অর্থ সম্পাদক ও কুমিল্লার সময় নির্বাহী সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি মাসুদ রানা, প্রচার সম্পাদক ও দৈনিক কুমিল্লার জমিন প্রতিনিধি গাজী মামুন, সমাজকল্যাণ সম্পাদক ও কুমিল্লা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক জুয়েল রানা, শিক্ষা সম্পাদক ও দৈনিক ভোরের সূর্যোদয় প্রতিনিধি মো. রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি কাজী ইয়াকুব আলী নিমেল, সহ-ক্রীড়া সম্পাদক ও কুমিল্লা প্রতিদিন প্রতিনিধি অরুণ পাল, দৈনিক দিনকাল প্রতিনিধি আফজল রনি, দৈনিক সমাজকণ্ঠ প্রতিনিধি তমাল বণিক, ডাক প্রতিদিন প্রতিনিধি মনিরুজ্জামানসহ অন্যান্য সংবাদকর্মীরা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজির আহমেদ, জেলা যুবদলের সদস্য এনামুল হক মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরহাদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হক ও আবদুল্লাহ আল মাহমুদ অপুসহ দলীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাদের সাহসী ও বস্তুনিষ্ঠ লেখনীর কারণেই সমাজের নানা অনিয়ম, অপরাধ ও দুর্নীতি প্রকাশ্যে আসে। তিনি বলেন, সাংবাদিকরা যখন সত্যের পক্ষে লেখেন, তখন অনেকেই প্রশংসা করেন। আবার কারও স্বার্থের বিরুদ্ধে গেলে সমালোচনার মুখেও পড়তে হয়। তবুও তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, ধান্দাবাজি ও মামলাবাজির মতো অপসংস্কৃতি দূর করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লালমাই উপজেলাকে একটি আলোকিত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগ ও ইতিবাচক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।