সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
এস আলম গ্রুপের কর্ণধার শিল্পপতি মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার স্ত্রী ফারজানা পারভীনের মালিকানাধীন সাইপ্রাসের পারেকক্লিশিয়া এলাকার একটি সম্পত্তি করেছে সেদেশের কর্তৃপক্ষ। এস আলমের বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের যে আদেশ দেশের আদালতে দেওয়া হয়েছিল, সে অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন সংস্থার সমন্বতি আইনি প্রক্রিয়ায় আবেদনের পরিপ্রেক্ষিতে সাইপ্রাসের আদালত রায় দেওয়ার পর এই সম্পত্তি জব্দ করা হলো। বৃহস্পতিবার (২৮ মে) সাইপ্রাসের জনপ্রিয় সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল এই খবর প্রকাশ করেছে।