সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

প্রশিক্ষণ মহড়ার সময় সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমটি নিজস্ব সূত্রে প্রাপ্ত একটি ভিডিও শেয়ার করে।  প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি টুপোলেভ টু-২২এম৩ কৌশলগত বোমারু বিমান প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইরকুটস্ক ওব্লাস্ট অঞ্চলে সংঘটিত এ দুর্ঘটনায় বিমানে থাকা চারজন ক্রু সদস্যই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন। ফলে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিধ্বস্ত হওয়া টু-২২এম৩ বিমানটি সোভিয়েত আমলে তৈরি একটি সুপারসনিক দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান, যা এখনও রাশিয়ার বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। উল্লেখ্য, এই ধরনের বোমারু বিমান অতীতে সিরিয়া এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

প্রশিক্ষণ মহড়ার সময় সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমটি নিজস্ব সূত্রে প্রাপ্ত একটি ভিডিও শেয়ার করে। 

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি টুপোলেভ টু-২২এম৩ কৌশলগত বোমারু বিমান প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইরকুটস্ক ওব্লাস্ট অঞ্চলে সংঘটিত এ দুর্ঘটনায় বিমানে থাকা চারজন ক্রু সদস্যই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন। ফলে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বিধ্বস্ত হওয়া টু-২২এম৩ বিমানটি সোভিয়েত আমলে তৈরি একটি সুপারসনিক দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান, যা এখনও রাশিয়ার বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

উল্লেখ্য, এই ধরনের বোমারু বিমান অতীতে সিরিয়া এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow