সাউথইস্ট ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান পদে এম এ কাশেম পুনর্নির্বাচিত
সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে এম এ কাশেম পুনরায় নির্বাচিত হয়েছেন।
৭৯৬তম পর্ষদ সভায় গতকাল রোববার (৯ আগস্ট) পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে এ পদে পুনর্নির্বাচিত করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং চেয়ারম্যান হিসেবে চার মেয়াদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বেশ কয়েকবার এনএসইউ ফাউন্ডেশনের এন্ডাওমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডেরও চেয়ারম্যান।
এম এ কাশেম দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি। তিনি এফবিসিসিআইয়ের সালিসি ট্রাইব্যুনালের চেয়ারম্যানও ছিলেন।
এম এ কাশেম অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটির (এপিইউবি) সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্ট টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন (সাহিক) ট্রাস্টের সভাপতি ছি
সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে এম এ কাশেম পুনরায় নির্বাচিত হয়েছেন।
৭৯৬তম পর্ষদ সভায় গতকাল রোববার (৯ আগস্ট) পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে এ পদে পুনর্নির্বাচিত করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং চেয়ারম্যান হিসেবে চার মেয়াদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বেশ কয়েকবার এনএসইউ ফাউন্ডেশনের এন্ডাওমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডেরও চেয়ারম্যান।
এম এ কাশেম দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি। তিনি এফবিসিসিআইয়ের সালিসি ট্রাইব্যুনালের চেয়ারম্যানও ছিলেন।
এম এ কাশেম অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটির (এপিইউবি) সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্ট টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন (সাহিক) ট্রাস্টের সভাপতি ছিলেন।
রপ্তানি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এমএ কাশেম ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে ‘প্রেসিডেন্ট এক্সপোর্ট ট্রফি’ অর্জন করেন। শিল্প খাতে অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে ‘সিআর দাস স্বর্ণপদক’ পেয়েছিলেন।
রাজস্ব খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এমএ কাশেমকে দুবার সর্বোচ্চ করদাতার পুরস্কার দেয়। উচ্চ শিক্ষার প্রসারের জন্য তিনি ‘আবু রুশদ স্মৃতি পুরস্কার’ও পেয়েছেন।
এম এ কাশেম শিক্ষার প্রসারে এম কাশেম ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এর অধীনে ফেনীর ছাগলনাইয়ায় ২০ শয্যার তারেক মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। এ অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়।