সাকিব-লিটনের পর এবার জ্যোতি

বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আড়াই হাজার রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা জ্যোতি এবার নিজের নাম তুললেন বিশেষ এক ক্লাবে। বাংলাদেশের ক্রিকেটে নারী-পুরুষ মিলিয়ে টি-টোয়েন্টিতে ২৫০০ বা তার বেশি রান করেছেন মাত্র তিনজন ক্রিকেটার। সবার আগে এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান। এরপর সেই তালিকায় যোগ দেন লিটন কুমার দাস। এবার তাদের পাশে জায়গা করে নিলেন নারী দলের অধিনায়ক নিগার। মাইলফলক স্পর্শ করার পথেও নজরকাড়া ধারাবাহিকতা দেখিয়েছেন জ্যোতি। ১১৬ ইনিংসে ২৫০০ রান পূর্ণ করেছেন তিনি। একই কীর্তি গড়তে সাকিবের লেগেছিল ১২২ ইনিংস, আর লিটনের ১১০ ইনিংস। কাকতালীয়ভাবে এই মাইলফলক স্পর্শের ম্যাচে সাকিব ও জ্যোতি দুজনই অর্ধশতক হাঁকিয়ে দলকে জিতিয়েছেন এবং ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন। বাংলাদেশের পুরুষ ক্রিকেটে এই ক্লাবের খুব কাছে গিয়েও ঢুকতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করার সময় তার সংগ্রহ ছিল ২৪৪৪ রান। অর্থাৎ আর মাত্র ৫৬ রান করতে পারলে তিনিও পৌঁছে যে

সাকিব-লিটনের পর এবার জ্যোতি

বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আড়াই হাজার রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা জ্যোতি এবার নিজের নাম তুললেন বিশেষ এক ক্লাবে।

বাংলাদেশের ক্রিকেটে নারী-পুরুষ মিলিয়ে টি-টোয়েন্টিতে ২৫০০ বা তার বেশি রান করেছেন মাত্র তিনজন ক্রিকেটার। সবার আগে এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান। এরপর সেই তালিকায় যোগ দেন লিটন কুমার দাস। এবার তাদের পাশে জায়গা করে নিলেন নারী দলের অধিনায়ক নিগার।

মাইলফলক স্পর্শ করার পথেও নজরকাড়া ধারাবাহিকতা দেখিয়েছেন জ্যোতি। ১১৬ ইনিংসে ২৫০০ রান পূর্ণ করেছেন তিনি। একই কীর্তি গড়তে সাকিবের লেগেছিল ১২২ ইনিংস, আর লিটনের ১১০ ইনিংস। কাকতালীয়ভাবে এই মাইলফলক স্পর্শের ম্যাচে সাকিব ও জ্যোতি দুজনই অর্ধশতক হাঁকিয়ে দলকে জিতিয়েছেন এবং ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন।

বাংলাদেশের পুরুষ ক্রিকেটে এই ক্লাবের খুব কাছে গিয়েও ঢুকতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করার সময় তার সংগ্রহ ছিল ২৪৪৪ রান। অর্থাৎ আর মাত্র ৫৬ রান করতে পারলে তিনিও পৌঁছে যেতেন আড়াই হাজার রানের মাইলফলকে।

নারী ক্রিকেটে জ্যোতির আধিপত্য আরও স্পষ্ট পরিসংখ্যানে। বাংলাদেশের মেয়েদের মধ্যে টি-টোয়েন্টিতে দুই হাজার রানের গণ্ডি পেরিয়েছেন কেবল তিনিই। অন্যদিকে হাজার রান ছুঁতে পেরেছেন শুধু ফারজানা হক। বর্তমানে টি-টোয়েন্টি দলে না থাকায় খুব দ্রুত জ্যোতির এই অনন্য অর্জনের নাগাল পাওয়ার মতো আর কোনো ব্যাটারও চোখে পড়ছে না।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow