সাগরিকার মাঠে ডাবল ধামাকা: সকালে আর্জেন্টিনা, বিকেলে বাংলাদেশ
চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল দুপুর ২টায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। একই দিনে সকাল ৭টায় আমেরিকার কানসাস সিটি স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচটিই মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হবে। বিসিবির একটি সূত্র জাগো নিউজকে এটি নিশ্চিত করেছে। গত ১১ জুন শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। পুরো বিশ্ব এখন ফুটবল বিশ্বকাপে মেতে আছে। এই ডামাডোলের মধ্যে ক্রিকেট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। টাইগার স্কোয়াডে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস আর্জেন্টিনার পাঁড় ভক্ত। আজ সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিককে আর্জেন্টিনার জার্সি পরা দেখে খুশি হয়ে বলে ওঠেন, ‘আর্জেন্টিনাআআ।’ যে কোনো সিরিজ শুরু হলে স্টেডিয়ামের মাঠ কর্মী থেকে শুরু করে অন্য স্টাফদের খাওয়া-ঘুম একাকার হয়ে যায়। যতদিন ওই মাঠে সিরিজ চলে রাত-দিন তাদের দায়িত্ব পালন করতে হয়। তারওপর আর্জেন্টিনার ম্যাচটি পড়েছে বাংলাদেশের ম্যাচের দিন। সেক্ষেত্রে তাদের ব্যস্ততা আরও বেশি, থাক
চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল দুপুর ২টায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। একই দিনে সকাল ৭টায় আমেরিকার কানসাস সিটি স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচটিই মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হবে। বিসিবির একটি সূত্র জাগো নিউজকে এটি নিশ্চিত করেছে।
গত ১১ জুন শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। পুরো বিশ্ব এখন ফুটবল বিশ্বকাপে মেতে আছে। এই ডামাডোলের মধ্যে ক্রিকেট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। টাইগার স্কোয়াডে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস আর্জেন্টিনার পাঁড় ভক্ত। আজ সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিককে আর্জেন্টিনার জার্সি পরা দেখে খুশি হয়ে বলে ওঠেন, ‘আর্জেন্টিনাআআ।’
যে কোনো সিরিজ শুরু হলে স্টেডিয়ামের মাঠ কর্মী থেকে শুরু করে অন্য স্টাফদের খাওয়া-ঘুম একাকার হয়ে যায়। যতদিন ওই মাঠে সিরিজ চলে রাত-দিন তাদের দায়িত্ব পালন করতে হয়।
তারওপর আর্জেন্টিনার ম্যাচটি পড়েছে বাংলাদেশের ম্যাচের দিন। সেক্ষেত্রে তাদের ব্যস্ততা আরও বেশি, থাকতে হবে স্টেডিয়ামেই। সে কারণেই তারা অনুরোধ করেছিলেন, ম্যাচটি যেন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। এতে করে তাদের আর বাইরে যেতে হবে না। স্টেডিয়ামে খেলা দেখবেন, নিজেদের কাজেও কোনো ব্যাঘাত ঘটবে না। তাদের এই অনুরোধে সাড়া দিয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষ ও বিসিবি জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর অনুমতি দিয়েছে।
এতে বিশেষ করে মাঠ কর্মীরা উচ্ছ্বসিত। নাম প্রকাশ না করার শর্তে একজন জাগো নিউজকে বলেন, ‘আমরা খুব খুশি। আর্জেন্টিনার খেলা তাও আবার বিশ্বকাপে সেটা মিস করা যাবে না। কিন্তু যেহেতু বাংলাদেশের ম্যাচও আছে, ফলে বাইরে যেতে পারতাম না। সেজন্য সবাই মিলে আবেদন করেছিলাম জায়ান্ট স্ক্রিনে দেখানো, বিসিবি অনুমতি দিয়েছে। সবাই মিলে খেলা দেখবো, আশা করি আর্জেন্টিনা জিতবে আর লিওনেল মেসি গোল করবে।’
তবে, স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বাইরের দর্শকদের খেলা দেখার কোনো অনুমতি থাকবে না।
এসকেডি/আইএইচএস/
What's Your Reaction?