সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদে পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মো. জাওয়াদ উল ইসলাম নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সাঙ্গু নদের খড়স্রোতা ‘বড় পাথর’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাওয়াদ উল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকায় বলে জানা গেছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালাচ্ছেন। জানা গেছে, শুক্রবার দুপুরের পর ১৩ পর্যটকের একটি দল দুটি ইঞ্জিনচালিত নৌকায় তিন্দু মুখ এলাকা থেকে বড় পাথরের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছলে তীব্র স্রোতের মধ্যে পড়ে নৌকা দুটি। উজানের দিকে যাওয়ার একপর্যায়ে নদের খড়স্রোতে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় ওই নৌকায় থাকা এক পর্যটক নিখোঁজ হন। স্থানীয়রা জানান, পর্যটকদের ওই দলটি আলীকদম উপজেলা হয়ে এসেছে। জেলা সদর থেকে চিম্বুক বা ১২ মাইল সেনা ক্যাম্প, নীলগিরি সেনা ও বলিপাড়া বিজিবি চেকপোস্টের কড়া পাহারা এড়াতে পর্যটকরা মূলত আলীকদম উপজেলা সদর হয়ে থানচির বিভিন্ন স্থানে যাতায়াতের চেষ্টা করেন। থানচি গাইড সভাপতি জওয়াই প্রু বলেন, ১

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদে পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মো. জাওয়াদ উল ইসলাম নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সাঙ্গু নদের খড়স্রোতা ‘বড় পাথর’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জাওয়াদ উল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকায় বলে জানা গেছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

জানা গেছে, শুক্রবার দুপুরের পর ১৩ পর্যটকের একটি দল দুটি ইঞ্জিনচালিত নৌকায় তিন্দু মুখ এলাকা থেকে বড় পাথরের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছলে তীব্র স্রোতের মধ্যে পড়ে নৌকা দুটি। উজানের দিকে যাওয়ার একপর্যায়ে নদের খড়স্রোতে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় ওই নৌকায় থাকা এক পর্যটক নিখোঁজ হন।

স্থানীয়রা জানান, পর্যটকদের ওই দলটি আলীকদম উপজেলা হয়ে এসেছে। জেলা সদর থেকে চিম্বুক বা ১২ মাইল সেনা ক্যাম্প, নীলগিরি সেনা ও বলিপাড়া বিজিবি চেকপোস্টের কড়া পাহারা এড়াতে পর্যটকরা মূলত আলীকদম উপজেলা সদর হয়ে থানচির বিভিন্ন স্থানে যাতায়াতের চেষ্টা করেন।

থানচি গাইড সভাপতি জওয়াই প্রু বলেন, ১৩ জনের একটি পর্যটকের দল ২১ কিলোমিটার হয়ে তিন্দুতে প্রবেশ করেন। পরে সেখান থেকে ঝর্ণার উদ্দেশ্যে যাওয়ার সময় রাজা পাথর এলাকায় নৌকাডুবে গিয়ে এক পর্যটক নিখোঁজ হন। 

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল জানান, আলীকদম হয়ে তিন্দু ভ্রমণে যাওয়া আগে প্রশাসনের কাছে নিজেদের পরিচয় নিবন্ধন করেননি ওই দলের পর্যটকরা। পর্যটকরা ফাঁকি দিয়ে ২১ কিলোমিটার হয়ে তিন্দুতে যান। আর কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় প্রশাসনের ওপর এসে পড়ে। আগামীবারে মাসিক মিটিংয়ে এটি উত্থাপন করা হবে। যেন পর্যটকরা চুরি করে প্রবেশ করতে না পারেন, সেই পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়াও এখন পরিস্থিতি বিবেচনায় সেখানে পর্যটক ভ্রমণে বর্ষাকাল পর্যন্ত কিছুদিন বন্ধ রাখা যায় কিনা দেখব। পুলিশ ও ফায়ার সার্ভিসকে বলা আছে। তাদেরকে শনিবার সকালে ঘটনাস্থলে পাঠাবো বলে জানিয়েছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রহিদুর রহমান।

থানচি উপজেলা সদর থেকে তিন্দুমুখের দূরত্ব আনুমানিক ১২ কিলোমিটার। পর্যটকরা এক সময় তিন্দুতে শুধুমাত্র সরাসরি নৌপথে করে যেতেন। পরে থানচি-আলীকদম দিয়ে সংযোগ সড়ক হওয়ায় এখন অনেক পর্যটক নিবন্ধন না করেই তিন্দু, রেমাক্রি এবং নাফাকুম জলপ্রপাত ভ্রমণে যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow