সাঙ্গু নদে তলিয়ে গেল যুবদল কর্মী
চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদে পড়ে আবদুল আলম নামের যুবদলের এক কর্মী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আবদুল আলম (৩২) কালিয়াইশ ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের হাছনি বরবাড়ী এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। সাতকানিয়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাঙ্গু নদের পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে গ্রামীণ সড়কসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। নিখোঁজ যুবদল কর্মীর বড় ভাই নুরুল আলম বলেন, আমার ভাই ও তার চার বন্ধু নৌকা নিয়ে সাঙ্গু নদে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সকাল ৮টার দিকে তার দুই বন্ধু এসে জানান, কাঠ সংগ্রহ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি নদের পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। এরপর নৌকায় থাকা অন্য তিনজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, যুবদল কর্মী নিখোঁজের ঘটনা কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদে পড়ে আবদুল আলম নামের যুবদলের এক কর্মী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আবদুল আলম (৩২) কালিয়াইশ ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের হাছনি বরবাড়ী এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
সাতকানিয়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাঙ্গু নদের পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে গ্রামীণ সড়কসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।
নিখোঁজ যুবদল কর্মীর বড় ভাই নুরুল আলম বলেন, আমার ভাই ও তার চার বন্ধু নৌকা নিয়ে সাঙ্গু নদে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সকাল ৮টার দিকে তার দুই বন্ধু এসে জানান, কাঠ সংগ্রহ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি নদের পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। এরপর নৌকায় থাকা অন্য তিনজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, যুবদল কর্মী নিখোঁজের ঘটনা কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
What's Your Reaction?