সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুর জেলার একটি প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন তিনি।
সোমবার (২২ জুন) বিকেলে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, রোববার (২১ জুন) দিবাগত রাতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম কিবরিয়া রাজীবপুর উপজেলার ধুলাউরি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া জামালপুরের একটি প্রতারণা মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। রোববার রাতে গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় রাজীবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদের নেতৃত্বে ৪ সদস্যের একটি পুলিশের দল সেখানে উপস্থিত ছিল। গ্রেপ্তারের পর রাতেই তাকে রাজীবপুর থানায় নিয়ে আসা হয়।
এ ব

এ বিষয়ে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে জানান, এক বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার বিকেলেই তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃত গোলাম কিবরিয়া স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। তার বিরুদ্ধে বেশ কিছু রাজনৈতিক মামলা থাকলেও সেগুলোতে তিনি বর্তমানে জামিনে আছেন। তবে এই প্রতারণা মামলায় সাজা (ওয়ারেন্ট) হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।