সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা রবি গ্রেপ্তার
আশুলিয়ায় বিশেষ অভিযানে জাল-জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি যুবলীগ নেতা রবিউল ইসলাম ওরফে রবি (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান জানান, অভিযানে এএসআই আসাদুর রহমান ও এএসআই আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। গ্রেপ্তার রবিউল ইসলাম রবি আশুলিয়ার চারিগ্রাম এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। তিনি পাথালিয়া ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। পুলিশ জানায়, জাল-জালিয়াতির দুটি ধারায় চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন রবি। তার বিরুদ্ধে অস্ত্র, জাল-জালিয়াতি, ধর্ষণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ ১৫টি মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পতিত স্বৈরাচারের সময়ে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে অস্ত্রের মহড়া দেখিয়ে বিভিন্ন নিরীহ মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক
আশুলিয়ায় বিশেষ অভিযানে জাল-জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি যুবলীগ নেতা রবিউল ইসলাম ওরফে রবি (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান জানান, অভিযানে এএসআই আসাদুর রহমান ও এএসআই আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
গ্রেপ্তার রবিউল ইসলাম রবি আশুলিয়ার চারিগ্রাম এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। তিনি পাথালিয়া ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, জাল-জালিয়াতির দুটি ধারায় চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন রবি। তার বিরুদ্ধে অস্ত্র, জাল-জালিয়াতি, ধর্ষণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ ১৫টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পতিত স্বৈরাচারের সময়ে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে অস্ত্রের মহড়া দেখিয়ে বিভিন্ন নিরীহ মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে নারী ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগও রয়েছে।
এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণের অভিযোগ রয়েছে রবিউল ইসলাম রবির বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
What's Your Reaction?