সাত দাবিতে জেলা প্রশাসকের কাছে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

রিকশা চালকদের রেশনিং চালু করা, ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদ বন্ধসহ সাত দফা দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন স্মারকলিপি প্রদান করেছে। বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে রিকশা শ্রমিকরা সাত দফা দাবি উল্লেখ করেন। তাদের দাবির মধ্যে রিকশা শ্রমিকদের মধ্যে রেশনিং চালু করা, বাজারদরের সাথে তাল মিলিয়ে রিকশা ভাড়া পুনর্নির্ধারণ, যানজট নিরসন, ব্যাটারি চালিত রিকশা শোরুম বন্ধ করা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ বন্ধ রাখা। জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সোহেল মিয়ার নেতৃত্বে স্মারকলিপি প্রদানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়ন নেতা জসিম উদ্দিন, মিজানুর রহমান, উপদেষ্টা জামাল উদ্দিনসহ অন্যান্যরা। মাহিদুল ইসলাম/এসজেডএইচ

সাত দাবিতে জেলা প্রশাসকের কাছে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

রিকশা চালকদের রেশনিং চালু করা, ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদ বন্ধসহ সাত দফা দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে রিকশা শ্রমিকরা সাত দফা দাবি উল্লেখ করেন। তাদের দাবির মধ্যে রিকশা শ্রমিকদের মধ্যে রেশনিং চালু করা, বাজারদরের সাথে তাল মিলিয়ে রিকশা ভাড়া পুনর্নির্ধারণ, যানজট নিরসন, ব্যাটারি চালিত রিকশা শোরুম বন্ধ করা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ বন্ধ রাখা।

জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সোহেল মিয়ার নেতৃত্বে স্মারকলিপি প্রদানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়ন নেতা জসিম উদ্দিন, মিজানুর রহমান, উপদেষ্টা জামাল উদ্দিনসহ অন্যান্যরা।

মাহিদুল ইসলাম/এসজেডএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow