সাতকানিয়ায় পুকুর থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে ইলিয়াস (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, ইলিয়াস নিয়মিত মদ্যপান করতেন এবং মাঝেমধ্যে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে যেতেন। কয়েকদিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এমআরএএইচ/এমএএইচ/

সাতকানিয়ায় পুকুর থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে ইলিয়াস (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, ইলিয়াস নিয়মিত মদ্যপান করতেন এবং মাঝেমধ্যে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে যেতেন। কয়েকদিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।

পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow