সাতক্ষীরা কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

সাতক্ষীরা জেলা কারাগারে অসুস্থ হয়ে আজিজ সানা (৫০) নামের এক হাজতি মারা গেছেন। আজিজ সানা কালিগঞ্জ উপজেলার মৃত ইনতাজ সানার ছেলে। রোববার (১ মার্চ) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল সূত্র জানায়, ভোররাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজিজ সানাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরও পড়ুনগলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও নেই রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে প্রাণ গেলো দুই শ্রমিকের  সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুব্রত কুমার জানান, আজিজ সানা মৃগী রোগে ভুগছিলেন। হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, আজিজ সানা নামের এক হাজতির মৃত্যুর বিষয়ে তিনি শুনেছেন। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।আহসানুর রহমান রাজীব/কেএসআর

সাতক্ষীরা কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

সাতক্ষীরা জেলা কারাগারে অসুস্থ হয়ে আজিজ সানা (৫০) নামের এক হাজতি মারা গেছেন। আজিজ সানা কালিগঞ্জ উপজেলার মৃত ইনতাজ সানার ছেলে।

রোববার (১ মার্চ) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, ভোররাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজিজ সানাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন
গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও নেই 
রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে প্রাণ গেলো দুই শ্রমিকের 

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুব্রত কুমার জানান, আজিজ সানা মৃগী রোগে ভুগছিলেন। হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, আজিজ সানা নামের এক হাজতির মৃত্যুর বিষয়ে তিনি শুনেছেন। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

আহসানুর রহমান রাজীব/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow