সাতক্ষীরার উন্নয়নে দায়িত্বশীলভাবে কাজের অঙ্গীকার বিজয়ী প্রার্থীর

সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিজয়ী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, মানুষের প্রত্যেকটি দায়িত্ব ও কাজের হিসাব একদিন দিতে হবে। তাই দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সাতক্ষীরার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ধারাবাহিকভাবে কাজ করা হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়ায় নির্বাচন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম। মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার দায়িত্ব আরও বেড়েছে। যতদিন দায়িত্বে থাকব, মানুষের কল্যাণে কাজ করতে চাই। কোনো ঘুষ বা বিশেষ সুবিধা নেওয়ার প্রয়োজন নেই। যে কাজ প্রয়োজন, তাই করা হবে। আমার কাছে আসতে কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। আমি এমপি মানে আপনারাই এমপি। তিনি আরও বলেন, শিগ্‌গিরই রাষ্ট্রীয়ভাবে শপথ গ্রহণের পর এলাকাবাসীর মাঝে ফিরে এসে উন্নয়নকাজ শুরু করবেন। এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি আলহাজ মাহবুবুল আলম, কর্মপ

সাতক্ষীরার উন্নয়নে দায়িত্বশীলভাবে কাজের অঙ্গীকার বিজয়ী প্রার্থীর

সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিজয়ী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, মানুষের প্রত্যেকটি দায়িত্ব ও কাজের হিসাব একদিন দিতে হবে। তাই দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সাতক্ষীরার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ধারাবাহিকভাবে কাজ করা হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়ায় নির্বাচন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার দায়িত্ব আরও বেড়েছে। যতদিন দায়িত্বে থাকব, মানুষের কল্যাণে কাজ করতে চাই। কোনো ঘুষ বা বিশেষ সুবিধা নেওয়ার প্রয়োজন নেই। যে কাজ প্রয়োজন, তাই করা হবে। আমার কাছে আসতে কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। আমি এমপি মানে আপনারাই এমপি।

তিনি আরও বলেন, শিগ্‌গিরই রাষ্ট্রীয়ভাবে শপথ গ্রহণের পর এলাকাবাসীর মাঝে ফিরে এসে উন্নয়নকাজ শুরু করবেন। এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি আলহাজ মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি এইচ এম ইমদাদুল হকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow