‘সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’
সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আখতার ৪টি আসনে ধানের শীষকে হারিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার (১৩ মার্চ) সাতক্ষীরা জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের পরিকল্পনায় খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ২৫টি আসন পেয়েছে জামায়াত। আর তার পরিকল্পনা বাস্তবায়ন করেই ডিসি আফরোজা ইসলামী ছাত্রী সংস্থা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী হিসেবে সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, অনেক ডিসি প্রত্যাহার হলেও সাতক্ষীরার ডিসি এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই জেলা প্রশাসককে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নইলে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদকে সাতক্ষীরায় অবাঞ্চিত ঘোষণা করা উচিত বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা। সাতক্ষীরা শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে আয়োজিত এ ইফতার মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন— জেলা বি
সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আখতার ৪টি আসনে ধানের শীষকে হারিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
শুক্রবার (১৩ মার্চ) সাতক্ষীরা জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের পরিকল্পনায় খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ২৫টি আসন পেয়েছে জামায়াত। আর তার পরিকল্পনা বাস্তবায়ন করেই ডিসি আফরোজা ইসলামী ছাত্রী সংস্থা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী হিসেবে সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, অনেক ডিসি প্রত্যাহার হলেও সাতক্ষীরার ডিসি এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই জেলা প্রশাসককে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নইলে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদকে সাতক্ষীরায় অবাঞ্চিত ঘোষণা করা উচিত বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
সাতক্ষীরা শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে আয়োজিত এ ইফতার মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন— জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।
What's Your Reaction?