সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
সাতক্ষীরার তালায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিকের ছেলে নাসিম আলী ফকির (৩২) এবং হাফিজুল ইসলাম ফকিরের ছেলে মেহেদী হাসান ফকির (২৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, নিজের খামারের জন্য মাছ আনতে চাচাতো ভাই মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে ভোরে মোটরসাইকেলে করে চুকনগরের উদ্দেশে রওনা হন নাসিম আলী ফকির। পথে ভোর ৬টার দিকে তেঁতুলিয়া জামে মসজিদের কাছে পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি পিকআপভ্যানের নিচে আটকে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নাসিম আলী ফকির নিহত হন। গুরুতর আহত হন মেহেদী হাসান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাসিম আলীর মরদেহ উদ্ধার করে। আহত মেহেদী হাসানকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর
সাতক্ষীরার তালায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিকের ছেলে নাসিম আলী ফকির (৩২) এবং হাফিজুল ইসলাম ফকিরের ছেলে মেহেদী হাসান ফকির (২৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজের খামারের জন্য মাছ আনতে চাচাতো ভাই মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে ভোরে মোটরসাইকেলে করে চুকনগরের উদ্দেশে রওনা হন নাসিম আলী ফকির। পথে ভোর ৬টার দিকে তেঁতুলিয়া জামে মসজিদের কাছে পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
মোটরসাইকেলটি পিকআপভ্যানের নিচে আটকে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নাসিম আলী ফকির নিহত হন। গুরুতর আহত হন মেহেদী হাসান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাসিম আলীর মরদেহ উদ্ধার করে। আহত মেহেদী হাসানকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস
What's Your Reaction?