সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

সাতক্ষীরার তালা উপজেলায় একটি বাড়ি থেকে সীমানা পিলারসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে রয়েছেন কলাগাছি গ্রামের বাসিন্দা ভোলানাথ সানা। তিনি মৃত চতুর চন্দ্র সানার ছেলে। অপর তিনজনের মধ্যে একজন খুলনার বটিয়াঘাটা উপজেলার এবং বাকি দুজন পাইকগাছা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বাড়ির পাশে একটি ঘরের মাটির নিচে সীমানা পিলারটি রাখা ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা পিলারটির সত্যতা যাচাইয়ের জন্য সেটি মাটি থেকে তুলে ঘরের ভেতরে রেখেছিলেন বলে জানা গেছে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে সীমানা পিলারসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে সীমানা পিলার কেনাবেচার তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে পিলারসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। যারা এরসঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা জড়িত না তাদের ছেড়ে দেওয়া হবে।

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

সাতক্ষীরার তালা উপজেলায় একটি বাড়ি থেকে সীমানা পিলারসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এ অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে রয়েছেন কলাগাছি গ্রামের বাসিন্দা ভোলানাথ সানা। তিনি মৃত চতুর চন্দ্র সানার ছেলে। অপর তিনজনের মধ্যে একজন খুলনার বটিয়াঘাটা উপজেলার এবং বাকি দুজন পাইকগাছা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বাড়ির পাশে একটি ঘরের মাটির নিচে সীমানা পিলারটি রাখা ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা পিলারটির সত্যতা যাচাইয়ের জন্য সেটি মাটি থেকে তুলে ঘরের ভেতরে রেখেছিলেন বলে জানা গেছে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে সীমানা পিলারসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে সীমানা পিলার কেনাবেচার তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে পিলারসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। যারা এরসঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা জড়িত না তাদের ছেড়ে দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow