সাতক্ষীরায় ৬ কোটি টাকা মূল্যের মাদক ‘কুশ’ জব্দ, আটক ১
সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, জব্দ করা ১২ কেজি কুশের বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় এ অভিযান চালায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। পরে বিকেলে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ আভিযানিক দল মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে করে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গার দিকে যাওয়ার পথে কলারোয়া উপজেলার কেরাগাছি গ্রামের তারিকুজ্জামানকে (২৪) থামিয়ে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে ১২ কেজি কুশ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, জব্দ করা কুশের মূল্য ৬ কোটি টাকা। জব্দ করা মোটরসাইকেলের মূল্য ২ লাখ টাকা এবং দুটি মুঠোফোনের মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২
সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, জব্দ করা ১২ কেজি কুশের বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় এ অভিযান চালায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। পরে বিকেলে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ আভিযানিক দল মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে করে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গার দিকে যাওয়ার পথে কলারোয়া উপজেলার কেরাগাছি গ্রামের তারিকুজ্জামানকে (২৪) থামিয়ে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে ১২ কেজি কুশ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, জব্দ করা কুশের মূল্য ৬ কোটি টাকা। জব্দ করা মোটরসাইকেলের মূল্য ২ লাখ টাকা এবং দুটি মুঠোফোনের মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।
বিজিবি জানায়, কুশ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি এক ধরনের মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি) মিশিয়ে তরল, গুঁড়া বা ট্যাবলেট আকারেও বাজারজাত করা হয়।
আটক তারিকুজ্জামান বিজিবির কাছে দাবি করেন, তিনি জানতেন না ব্যাগে কী ছিল। তার ভাষ্য, সাতক্ষীরা জেলা পরিষদের পাশ থেকে পরিচিত এক ব্যক্তি তাকে ঝাউডাঙ্গা এলাকায় একটি ব্যাগ পৌঁছে দিতে বলেছিলেন। এ জন্য তাকে কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি। ব্যাগটি পৌঁছে দিতে যাওয়ার পথে বিজিবির হাতে আটক হন তিনি। পরে জানতে পারেন, ব্যাগে কুশ নামে মাদক ছিল।
লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।