সাতটি ধর্ষণের অভিযোগ থাকা ফুটবলার বিশ্বকাপ দলে
বিতর্কের মধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ঘানার প্রাথমিক ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লোস কুইরোজ। দলে জায়গা পেয়েছেন ভিয়ারিয়ালের মিডফিল্ডার থমাস পার্টে, যার বিরুদ্ধে যুক্তরাজ্যে সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগে মামলা চলছে। ৩২ বছর বয়সী পার্টের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয় ২০২৫ সালের জুলাইয়ে। তিন নারীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা দায়ের করা হয়। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আরও দুটি ধর্ষণের অভিযোগ যুক্ত হয়। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন ঘানার এই মিডফিল্ডার। তার আইনজীবী জেনি উইল্টশায়ার জানিয়েছেন, থমাস পার্টে সব অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন এবং তদন্তে পুলিশের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করেছেন। বর্তমানে এই ফুটবলার জামিনে রয়েছেন এবং বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পেলে ভ্রমণ পরিকল্পনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের সময় তার বিরুদ্ধে থাকা অভিযোগও প্রকাশ করতে হবে। কারণ মার্কিন আইন অনুযায়ী, যেকোনো গ্রেপ্তার, সতর্কবার্তা বা অপরাধমূলক অভিযোগ ভিসা আবেদনে উল্লেখ করা বাধ্যতামূলক। ৫৬ ম্যাচে ঘানার জার্সি গায়ে মাঠে নামা পার্টে
বিতর্কের মধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ঘানার প্রাথমিক ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লোস কুইরোজ। দলে জায়গা পেয়েছেন ভিয়ারিয়ালের মিডফিল্ডার থমাস পার্টে, যার বিরুদ্ধে যুক্তরাজ্যে সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগে মামলা চলছে।
৩২ বছর বয়সী পার্টের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয় ২০২৫ সালের জুলাইয়ে। তিন নারীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা দায়ের করা হয়। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আরও দুটি ধর্ষণের অভিযোগ যুক্ত হয়। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন ঘানার এই মিডফিল্ডার।
তার আইনজীবী জেনি উইল্টশায়ার জানিয়েছেন, থমাস পার্টে সব অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন এবং তদন্তে পুলিশের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করেছেন।
বর্তমানে এই ফুটবলার জামিনে রয়েছেন এবং বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পেলে ভ্রমণ পরিকল্পনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
এছাড়া যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের সময় তার বিরুদ্ধে থাকা অভিযোগও প্রকাশ করতে হবে। কারণ মার্কিন আইন অনুযায়ী, যেকোনো গ্রেপ্তার, সতর্কবার্তা বা অপরাধমূলক অভিযোগ ভিসা আবেদনে উল্লেখ করা বাধ্যতামূলক।
৫৬ ম্যাচে ঘানার জার্সি গায়ে মাঠে নামা পার্টে গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি ম্যাচ খেলেছেন। ইনজুরির কারণে পুরো মৌসুমে নিয়মিত খেলতে পারেননি তিনি। এক মৌসুম শেষে গ্রীষ্মেই শেষ হচ্ছে তার চুক্তি।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ২ জুন কার্ডিফ সিটি স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ঘানা। এরপর যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্সে নিজেদের বেস ক্যাম্পে যাবে দলটি।
গ্রুপ ‘এল’-এ থাকা ঘানা ১৭ জুন টরন্টোর বিএমও ফিল্ডে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন ফিলাডেলফিয়ায়।
ঘানার প্রাথমিক ২৮ সদস্যের দল
গোলরক্ষক: বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনাং, সলোমন আগবাসি, পল রিভারসন।
ডিফেন্ডার: বাবা রহমান, গিডিওন মেনসাহ, মারভিন সেনায়া, আলিদু সেইদু, আবদুল মুমিন, জেরোম ওপোকু, জোনাস আদজেতে, কোজো অপং পেপরাহ, আলেকজান্ডার জিকু, এলিশা ওউসু।
মিডফিল্ডার: থমাস পার্টে, কোয়াসি সিবো, অগাস্টিন বোয়াকি, ক্যালেব ইয়েরেনকিই, আবদুল ফাতাউ ইসাহাকু।
ফরোয়ার্ড: কামালদীন সুলেমানা, ক্রিস্টোফার বন্সু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, আন্তোয়ান সেমেনিও, ব্র্যান্ডন থমাস-আসান্তে, প্রিন্স কোয়াবেনা আদু, ইনাকি উইলিয়ামস, জর্ডান আয়ু।
এমএমআর
What's Your Reaction?