সাতসকালে কমলো স্বর্ণের দাম, নতুন দাম যতো

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিট থেকেই নতুন দর কার্যকর হবে। এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাতেও দেশের বাজারে স্বর্ণের দাম কমায় বাজুস। ওই সময় ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা। সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এ পর্যন্ত মোট ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এরমধ্যে ১৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৭ বার। অন্যদিকে গতবছর দেশের বাজ

সাতসকালে কমলো স্বর্ণের দাম, নতুন দাম যতো

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিট থেকেই নতুন দর কার্যকর হবে।

এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাতেও দেশের বাজারে স্বর্ণের দাম কমায় বাজুস। ওই সময় ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এ পর্যন্ত মোট ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এরমধ্যে ১৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৭ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow