সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

যশোরে সড়ক দুর্ঘটনায় সেলিম রেজানামে একজন স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা সড়কের হাশিমপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা (৪০) বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানান, সেলিম রেজা মোটরসাইকেলে যশোরের বাসা থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাশিমপুর আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছলে বিপরীতগামী একটি পিকআপের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তিনি। তখন ঢাকাগামী একটি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।    যশোরের ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন৷ লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে গেছে বারোবাজার হাইওয়ে পুলিশ।

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

যশোরে সড়ক দুর্ঘটনায় সেলিম রেজানামে একজন স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা সড়কের হাশিমপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা (৪০) বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, সেলিম রেজা মোটরসাইকেলে যশোরের বাসা থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাশিমপুর আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছলে বিপরীতগামী একটি পিকআপের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তিনি। তখন ঢাকাগামী একটি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।   

যশোরের ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন৷ লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে গেছে বারোবাজার হাইওয়ে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow