সাফল্যের মাঝে কেন দীর্ঘ বিরতিতে যাচ্ছেন বরুণ ?
বক্স অফিসে সাফল্যের ঝড় বইছে, দর্শকদের প্রশংসায় ভাসছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। সম্প্রতি মুক্তি পাওয়া যুদ্ধভিত্তিক সিনেমা বর্ডার ২ তে তার শক্তিশালী অভিনয় ইতোমধ্যেই কুড়িয়েছে ব্যাপক প্রশংসা। কিন্তু ঠিক এই সাফল্যের মুহূর্তেই সামনে এলো এক চমকপ্রদ খবর—দীর্ঘদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বরুণ এখন পুরো সময়টা তার পরিবারকে দিতে চান। বিশেষ করে তার মেয়ে লারার সঙ্গে সময় কাটানোর জন্যই তিনি কাজ থেকে সাময়িক ছুটি নিচ্ছেন। তবে ভক্তদের একাংশ মনে করছেন, ‘বর্ডার ২’ মুক্তির আগে বরুণ যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং বা কটাক্ষের শিকার হয়েছিলেন, সেটিও এই বিরতি নেওয়ার একটি কারণ হতে পারে। তখন বরুণের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হলেও ছবি মুক্তির পর তিনি সমালোচকদের উপযুক্ত জবাব দিয়েছেন। বিরতিতে যাওয়ার আগে বরুণের একটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমাটি আগামী ১২ জুন মুক্তি পাবে। এদিকে ইয়াশের ‘টক্সিক’ সিনেমার সাথে বক্স অফিসে সংঘাত এড়াতে ছবিটির মুক্তির তারিখ কিছুটা পিছিয়ে দে
বক্স অফিসে সাফল্যের ঝড় বইছে, দর্শকদের প্রশংসায় ভাসছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। সম্প্রতি মুক্তি পাওয়া যুদ্ধভিত্তিক সিনেমা বর্ডার ২ তে তার শক্তিশালী অভিনয় ইতোমধ্যেই কুড়িয়েছে ব্যাপক প্রশংসা। কিন্তু ঠিক এই সাফল্যের মুহূর্তেই সামনে এলো এক চমকপ্রদ খবর—দীর্ঘদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বরুণ এখন পুরো সময়টা তার পরিবারকে দিতে চান। বিশেষ করে তার মেয়ে লারার সঙ্গে সময় কাটানোর জন্যই তিনি কাজ থেকে সাময়িক ছুটি নিচ্ছেন।
তবে ভক্তদের একাংশ মনে করছেন, ‘বর্ডার ২’ মুক্তির আগে বরুণ যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং বা কটাক্ষের শিকার হয়েছিলেন, সেটিও এই বিরতি নেওয়ার একটি কারণ হতে পারে। তখন বরুণের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হলেও ছবি মুক্তির পর তিনি সমালোচকদের উপযুক্ত জবাব দিয়েছেন।
বিরতিতে যাওয়ার আগে বরুণের একটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমাটি আগামী ১২ জুন মুক্তি পাবে।
এদিকে ইয়াশের ‘টক্সিক’ সিনেমার সাথে বক্স অফিসে সংঘাত এড়াতে ছবিটির মুক্তির তারিখ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। এই ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়ে ও মৃণাল ঠাকুরকে।
তবে বরুণ ধাওয়ান নিজে এই বিরতির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে শোনা যাচ্ছে, ১২ জুনের ছবির কাজ শেষ করেই তিনি লম্বা ছুটিতে যাবেন।
What's Your Reaction?