সাবেক এমপিদের মধ্যে বিএনপির মনোনয়ন পেলেন ৯ জন

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ এপ্রির) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত চূড়ান্ত তালিকায় মোট ৩৬ জন নারী নেত্রী স্থান পেয়েছেন। এর মধ্যে সাবেক সংসদ সদস্য (এমপি) হিসেবে পরিচিত ৯ জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন, যাদের অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় এই মনোনয়ন দেওয়া হয়েছে।সাবেক সংসদ সদস্যদের মধ্যে তালিকায় যারা জায়গা পেলেন, ১। সেলিমা রহমান২। শিরিন সুলতানা৩। রাশেদা বেগম হীরা৪। রেহেনা আক্তার রানু৫। নেওয়াজ হালিমা আরলি৬। বিলকিস ইসলাম৭। হেলেন জেরিন খান৮। নিলুফার চৌধুরী মনি৯। সুলতানা আহমেদ দলের নীতিনির্ধারকদের মতে, এই তালিকায় অভিজ্ঞ ও মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে সাংগঠনিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক সক্রিয়তাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে বলেন, অভিজ্ঞ রাজপথে নিপী

সাবেক এমপিদের মধ্যে বিএনপির মনোনয়ন পেলেন ৯ জন

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ এপ্রির) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত চূড়ান্ত তালিকায় মোট ৩৬ জন নারী নেত্রী স্থান পেয়েছেন। এর মধ্যে সাবেক সংসদ সদস্য (এমপি) হিসেবে পরিচিত ৯ জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন, যাদের অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় এই মনোনয়ন দেওয়া হয়েছে।
সাবেক সংসদ সদস্যদের মধ্যে তালিকায় যারা জায়গা পেলেন,

১। সেলিমা রহমান
২। শিরিন সুলতানা
৩। রাশেদা বেগম হীরা
৪। রেহেনা আক্তার রানু
৫। নেওয়াজ হালিমা আরলি
৬। বিলকিস ইসলাম
৭। হেলেন জেরিন খান
৮। নিলুফার চৌধুরী মনি
৯। সুলতানা আহমেদ

দলের নীতিনির্ধারকদের মতে, এই তালিকায় অভিজ্ঞ ও মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে সাংগঠনিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক সক্রিয়তাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে বলেন, অভিজ্ঞ রাজপথে নিপীড়িত ও নির্যাতিত যারা তারা মূল্যায়িত হয়েছেন। এটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী দলের নীতিনির্ধারণীদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছেন।

কেএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow