সাবেক ডিআইজি জলিলের স্বাস্থ্যগত তথ্য চেয়েছেন ট্রাইব্যুনাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলের শারীরিক (অসুস্থতা বিষয়ে সর্বশেষ) পরিস্থিতির রিপোর্ট চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ সংক্রান্ত বিষয়ে কারা কর্তৃপক্ষকে স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিল ও শুনানির জন্যে আগামী ৬ মে দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। জামিন সংক্রান্ত বিষয়ে করা আবেদনের শুনানিতে মঙ্গলবার (২১ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই আদেশ দেন। আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আলী হায়দার ও সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল হুদা আনসারি। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুল গোফরান। ট্রাইব্যুনালে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্যরা। এর আগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড ও নির্যাতনসহ মানব

সাবেক ডিআইজি জলিলের স্বাস্থ্যগত তথ্য চেয়েছেন ট্রাইব্যুনাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলের শারীরিক (অসুস্থতা বিষয়ে সর্বশেষ) পরিস্থিতির রিপোর্ট চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ সংক্রান্ত বিষয়ে কারা কর্তৃপক্ষকে স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিল ও শুনানির জন্যে আগামী ৬ মে দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।

জামিন সংক্রান্ত বিষয়ে করা আবেদনের শুনানিতে মঙ্গলবার (২১ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই আদেশ দেন।

আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আলী হায়দার ও সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল হুদা আনসারি। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুল গোফরান। ট্রাইব্যুনালে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্যরা।

এর আগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। ৩১ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। তার আগে মামলায় আবদুল জলিলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন রাষ্ট্র পক্ষ। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলার তদন্ত শেষ পর্যায়ে। দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।

এরও আগে ৩০ মার্চ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আবদুল জলিল মণ্ডলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদে দায়িত্বে ছিলেন আবদুল জলিল। এছাড়া র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

এ মামলায় বর্তমানে আরও পাঁচ আসামি গ্রেফতার হয়ে কারাগারে। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের এ হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজত নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে আসামি করা হয়।

এফএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow