সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিচার শুরু
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। বুধবার (১১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ছাড়াও উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—জাবেদের স্ত্রী ও ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরী। তাদের মধ্যে ব্যাংকের সাবেক পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন বলেন, ইউসিবিএল থে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।
বুধবার (১১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ছাড়াও উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—জাবেদের স্ত্রী ও ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরী।
তাদের মধ্যে ব্যাংকের সাবেক পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন বলেন, ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় আদালত ৩৬ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা ফরমান উল্লাহ চৌধুরীকে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরে জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে ওই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কেনেন।
২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনকে আসামি করে চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। পরে তদন্তে আরও সাতজনের সংশ্লিষ্টতা পাওয়ায় মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।
এমআরএএইচ/এমকেআর
What's Your Reaction?