সাবেক যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভুক্তভোগী শাহজাহান কবিরাজ উত্তর চরবংশী গ্রামে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। শাহজাহান কবিরাজের ভাষ্যমতে, তার ৫৮ শতাংশ জমি বিক্রি করেছেন। বিষয়টি জানতে পেরে সাবেক যুবদল নেতা জাকির হোসেন, তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরসহ একটি চক্র পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। তিনি আরও বলেন, এখানে জমি বেচাকেনা হলেই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদাবাজি করেন। চাঁদা না পেলে মালিকদেরকে জমি দখলে নিতে দেন না। প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়। অভিযুক্ত জাকির উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ঘটনাস্থলে আমরাও জমি কিনেছি। এখন শাহজাহান বলছেন, তারাও জমি কিনেছেন। এ নিয়ে আমাদের দ্বন্দ্ব রয়েছে। তাদের কাছ থেকে কেন চাঁদা চাইতে যাবো? আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দিচ্ছে।’ উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ স

সাবেক যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভুক্তভোগী শাহজাহান কবিরাজ উত্তর চরবংশী গ্রামে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

শাহজাহান কবিরাজের ভাষ্যমতে, তার ৫৮ শতাংশ জমি বিক্রি করেছেন। বিষয়টি জানতে পেরে সাবেক যুবদল নেতা জাকির হোসেন, তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরসহ একটি চক্র পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।

তিনি আরও বলেন, এখানে জমি বেচাকেনা হলেই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদাবাজি করেন। চাঁদা না পেলে মালিকদেরকে জমি দখলে নিতে দেন না। প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়।

অভিযুক্ত জাকির উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ঘটনাস্থলে আমরাও জমি কিনেছি। এখন শাহজাহান বলছেন, তারাও জমি কিনেছেন। এ নিয়ে আমাদের দ্বন্দ্ব রয়েছে। তাদের কাছ থেকে কেন চাঁদা চাইতে যাবো? আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দিচ্ছে।’

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদল ইমাম হোসেন গাজী বলেন, ‘চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। জাকির ও শাহজানের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এটি নিয়ে আমাদের বসার কথা ছিল কিন্তু বসা হয়নি।’

হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক বলেন, জমি সংক্রান্ত বিষয়ে শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছেন জাকির। তবে চাঁদা দাবির বিষয়ে শাহজাহান কোনো অভিযোগ দেননি।

কাজল কায়েস/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow