সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি কারামুক্ত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। দুদকের আশঙ্কা, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো জরুরি। গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ে এক আলোচনা সভায় সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনের ওপর ‘মব’ হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় এবং পরে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর ৭ সেপ্টেম্বর আবু আলম মোহাম্মদ শহীদ খানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি কারামুক্ত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। দুদকের আশঙ্কা, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো জরুরি।

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ে এক আলোচনা সভায় সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনের ওপর ‘মব’ হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় এবং পরে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এরপর ৭ সেপ্টেম্বর আবু আলম মোহাম্মদ শহীদ খানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় জানানো হয়, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ‘সরকারবিরোধী ষড়যন্ত্রে’ জড়িত ছিলেন।

অধস্তন আদালতে জামিন না পেয়ে পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান সাবেক এই সচিব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow