সাভারে চাঁদা না পেয়ে ফুটপাতের ব্যবসায়ির ডাব নিয়ে গেল ছাত্রদল নেতা আরমান

সাভারে ফুটপাতের দুই ডাব বিক্রেতার কাছে থেকে চাহিদা মতো চাঁদা টাকা না পেয়ে ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আরমান হোসেন বাবুর বিরুদ্ধে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পরে। তবে গতকাল বৃহস্পতিবার সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। যার টাকার অঙ্কে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু তা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠে। ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তিনি ফুটব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসলে বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করেন। তা দিতে অপারগতা প্রকাশ করতেই হামলা চালায়। সে সঙ্গে ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটি নিয়ে যায়। এদিকে আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির অভিযোগ, গত ২৯ ফেব্রুয়ারি দুপুরে একই কায়দায় তাকেও

সাভারে চাঁদা না পেয়ে ফুটপাতের ব্যবসায়ির ডাব নিয়ে গেল ছাত্রদল নেতা আরমান

সাভারে ফুটপাতের দুই ডাব বিক্রেতার কাছে থেকে চাহিদা মতো চাঁদা টাকা না পেয়ে ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আরমান হোসেন বাবুর বিরুদ্ধে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পরে। তবে গতকাল বৃহস্পতিবার সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। যার টাকার অঙ্কে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু তা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠে।

ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তিনি ফুটব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসলে বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করেন। তা দিতে অপারগতা প্রকাশ করতেই হামলা চালায়। সে সঙ্গে ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটি নিয়ে যায়।

এদিকে আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির অভিযোগ, গত ২৯ ফেব্রুয়ারি দুপুরে একই কায়দায় তাকেও হুমকি দেওয়া হয়। চাঁদা না দেয়ায় তার মালামালও হাতিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভারের এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবুর আস্থাভাজন পরিচয় দিয়ে সাভারে নানা অপকর্ম চালিয়ে আসছেন। চাঁদাবাজী ও মাদক ব্যবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

যদিও বিষয়টি নিয়ে অভিযুক্ত আরমান হোসেন বাবু সঙ্গে কথা বলতে চাইলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে তার মুঠোফোনটি বন্ধ করে রাখেন।

এবিষয়ে সাভার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন,এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow