সাভারে পালাক্রমে ধর্ষন মামলার প্রধান আসামী অন্তর চৌধুরী গ্রেপ্তার

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এক নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষনের ঘটনায় দায়ের করার মামলার প্রধান আসামী অন্তর চৌধুরীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬মে) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. মহব্বত কবির। এর আগে মঙ্গলবার রাতে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক অন্তর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এসময় তার সহযোগী মামলার দুই নম্বর আসামী দেলোয়ার হোসেন ওরফে দিলু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত অন্তর চৌধুরী (২৭) ঢাকা জেলার ধামরাই থানার বাসনা গ্রামের মো. সুজন ও অনিমা দম্পতির ছেলে। সে সাভারের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মায়ের সাথে মিলে প্রতারনা এবং অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, ধর্ষনের শিকার নারীর সাথে অন্তর চৌধুরীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্ব হওয়ার একপর্যায়ে ভুক্তভোগী নারী জীবিকার তাগিদে বিদেশ যাওয়ার কথা জানালে অন্তর চৌধুরী জানায় তার মা অনিমা বিদেশে পাঠানোর ব্যাপারে ভুক্তভোগীকে সহযোগীতা করতে পা

সাভারে পালাক্রমে ধর্ষন মামলার প্রধান আসামী অন্তর চৌধুরী গ্রেপ্তার

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এক নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষনের ঘটনায় দায়ের করার মামলার প্রধান আসামী অন্তর চৌধুরীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬মে) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. মহব্বত কবির। এর আগে মঙ্গলবার রাতে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক অন্তর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এসময় তার সহযোগী মামলার দুই নম্বর আসামী দেলোয়ার হোসেন ওরফে দিলু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত অন্তর চৌধুরী (২৭) ঢাকা জেলার ধামরাই থানার বাসনা গ্রামের মো. সুজন ও অনিমা দম্পতির ছেলে। সে সাভারের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মায়ের সাথে মিলে প্রতারনা এবং অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, ধর্ষনের শিকার নারীর সাথে অন্তর চৌধুরীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্ব হওয়ার একপর্যায়ে ভুক্তভোগী নারী জীবিকার তাগিদে বিদেশ যাওয়ার কথা জানালে অন্তর চৌধুরী জানায় তার মা অনিমা বিদেশে পাঠানোর ব্যাপারে ভুক্তভোগীকে সহযোগীতা করতে পারবে। পরবর্তীতে অন্তর চৌধুরী তার বন্ধু দেলোয়ার হোসেন দিলু এবং মা অনিমাকে নিয়ে রাজফুলবাড়িয়া এলাকায় ভুক্তভোগীর ভাড়া বাসায় যায়। সেখান অনিমা ভুক্তভোগীর বাবার সাথে কথা বলে বিদেশ পাঠানোর জন্য ভুক্তভোগীর জাতীয় পরিচয় পত্র এবং পাসপোর্টের ফটোকপি নিয়ে চলে আসলেও অন্তর চৌধুরী ও তার বন্ধু দেলুয়ার হোসেন ওরফে দিলু ভুক্তভোগীর বাসায় থেকে যায়। পরবর্তীতে তারা বিদেশ পাঠানোর বিষয়ে সহযোগীতার কথা বলে সুযোগ বুঝে ভুক্তভোগী নারীর মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এঘটনায় ভুক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাত দমন আইনে মামলা দায়ের করে।

এব্যাপারে সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. মহব্বত কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী অন্তর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষন মামলার অপর আসামী দেলোয়ার হোসেন দিলু পালিয়ে যায়।

এঘটনায় গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামী দেলোয়ার হোসেন দিলুকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow