সাভারে বিএনপি কার্যালয়ে হামলা ও গুলি

ঢাকার সাভারে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো প্রাণহানি না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢালাই মোড় রাজাশন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ১৪-১৫ জনের একটি দল অস্ত্র-শস্ত্র নিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে অফিসে ভাঙচুরের চেষ্টা করে এবং একপর্যায়ে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে অফিসের এসি ক্ষতিগ্রস্ত হয়েছে।  স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় বিদ্যুৎ না থাকায় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিলেন। এ সুযোগে হামলাকারীরা অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু বলেন, আমরা বাইরে বসে ছিলাম। হঠাৎ করেই একদল লোক এসে হামলা চালায় এবং গুলি ছোড়ে। ভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। সাভার মডেল থানার এএসআই মো. হারুন জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি গুলি এসিতে লাগে এবং একটি মিসফায়ার হয়। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। দ্রুত আইনগত ব্

সাভারে বিএনপি কার্যালয়ে হামলা ও গুলি

ঢাকার সাভারে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো প্রাণহানি না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢালাই মোড় রাজাশন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ১৪-১৫ জনের একটি দল অস্ত্র-শস্ত্র নিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে অফিসে ভাঙচুরের চেষ্টা করে এবং একপর্যায়ে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে অফিসের এসি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় বিদ্যুৎ না থাকায় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিলেন। এ সুযোগে হামলাকারীরা অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে।

সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু বলেন, আমরা বাইরে বসে ছিলাম। হঠাৎ করেই একদল লোক এসে হামলা চালায় এবং গুলি ছোড়ে। ভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি।

সাভার মডেল থানার এএসআই মো. হারুন জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি গুলি এসিতে লাগে এবং একটি মিসফায়ার হয়।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow