সাভারে সেমাই কারখানা ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ঢাকার সাভারে সেমাই কারখানা ও একটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ সেমাই ধ্বংস করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া লেকসিটি এলাকায় একটি সেমাই কারখানা এবং পাশের মোহাম্মদিয়া বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামান। অভিযানে সেমাই কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যে রং মেশানো, নিম্নমানের তেল ব্যবহার, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং ভুল ঠিকানা ব্যবহারের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ২০০ কেজি সেমাই জব্দ করে ধ্বংস করা হয়। এদিকে পাশের মোহাম্মদিয়া বেকারিতে কেমিক্যাল হাইডোস ব্যবহার, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য রং ব্যবহার এবং মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যা

সাভারে সেমাই কারখানা ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ঢাকার সাভারে সেমাই কারখানা ও একটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ সেমাই ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া লেকসিটি এলাকায় একটি সেমাই কারখানা এবং পাশের মোহাম্মদিয়া বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামান।

অভিযানে সেমাই কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যে রং মেশানো, নিম্নমানের তেল ব্যবহার, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং ভুল ঠিকানা ব্যবহারের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ২০০ কেজি সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।

এদিকে পাশের মোহাম্মদিয়া বেকারিতে কেমিক্যাল হাইডোস ব্যবহার, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য রং ব্যবহার এবং মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow