সাভারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়ের প্রতিফলন নিশ্চিতের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (০৪ জুলাই) সাভার মডেল মসজিদের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে দেলোয়ার হোসাইন বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় কার্যক্রমে জনগণের মতামতের প্রতিফলন, প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর ঐকমত্য প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।’
সমাবেশে সভাপতিত্ব ও পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবং দলীয়ভাবে মনোনীত সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।
এ সময় আরও বক্তব্য দেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও দলীয়ভাবে মনোনীত সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লা এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, লেবা
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়ের প্রতিফলন নিশ্চিতের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (০৪ জুলাই) সাভার মডেল মসজিদের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে দেলোয়ার হোসাইন বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় কার্যক্রমে জনগণের মতামতের প্রতিফলন, প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর ঐকমত্য প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।’
সমাবেশে সভাপতিত্ব ও পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবং দলীয়ভাবে মনোনীত সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।
এ সময় আরও বক্তব্য দেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও দলীয়ভাবে মনোনীত সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লা এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, লেবার পার্টিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাভার মডেল মসজিদ এলাকা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।