সামিরে কাঁপছে ভারত-পাকিস্তান

চলছে জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল। দুই দেশের বৈরিতা থাকলেও তাদেরকে এক করেছে একটি নাম - ‘সামির’। কাকতালীয় হলেও সামির নামের দুই ক্রিকেটার রাজত্ব করছেন ভারত ও পাকিস্তানের দুই বহুল আলোচিত লিগে। আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক সামির রিজভী। দিল্লী ক্যাপিটালসের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন তরুণ এই ক্রিকেটার। ২ ম্যাচ খেলেই তার সংগ্রহ ১৬০ রান। অন্যদিকে পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন সামির মিনহাস। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৩ ম্যাচেই ১৮০ রান করেছেন এই ক্রিকেটার। মিল আছে আরেকটি বিষয়ে। দুই সামিরই খেলছেন দুই দেশের রাজধানীর ফ্র্যাঞ্চাইজির হয়ে। মজার ব্যাপার হলো তারা দুইজনেই অপরাজিত থেকে তাদের সর্বশেষ ম্যাচে দলকে জিতিয়েছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রত্যাশা মেটাতে না পারলেও দিল্লীর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন রিজভী। গত আসরে ৯৫ লাখ রুপিতে দলে ভেড়ানো ২২ বছর বয়সী এই ক্রিকেটারই এবার নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচেই দলকে জিতিয়েছেন। প্রথম ম্যাচে লক্ষ্ণৌর বিপক্ষে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলার পর শনিবার মুম্বাইয়ের বিপক্ষে খেলেছেন ৯০ রানের ইনিংস। চলতি বছর দিল্লির দুটি ম

সামিরে কাঁপছে ভারত-পাকিস্তান

চলছে জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল। দুই দেশের বৈরিতা থাকলেও তাদেরকে এক করেছে একটি নাম - ‘সামির’। কাকতালীয় হলেও সামির নামের দুই ক্রিকেটার রাজত্ব করছেন ভারত ও পাকিস্তানের দুই বহুল আলোচিত লিগে।

আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক সামির রিজভী। দিল্লী ক্যাপিটালসের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন তরুণ এই ক্রিকেটার। ২ ম্যাচ খেলেই তার সংগ্রহ ১৬০ রান। অন্যদিকে পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন সামির মিনহাস। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৩ ম্যাচেই ১৮০ রান করেছেন এই ক্রিকেটার।

মিল আছে আরেকটি বিষয়ে। দুই সামিরই খেলছেন দুই দেশের রাজধানীর ফ্র্যাঞ্চাইজির হয়ে। মজার ব্যাপার হলো তারা দুইজনেই অপরাজিত থেকে তাদের সর্বশেষ ম্যাচে দলকে জিতিয়েছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রত্যাশা মেটাতে না পারলেও দিল্লীর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন রিজভী। গত আসরে ৯৫ লাখ রুপিতে দলে ভেড়ানো ২২ বছর বয়সী এই ক্রিকেটারই এবার নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচেই দলকে জিতিয়েছেন।

প্রথম ম্যাচে লক্ষ্ণৌর বিপক্ষে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলার পর শনিবার মুম্বাইয়ের বিপক্ষে খেলেছেন ৯০ রানের ইনিংস। চলতি বছর দিল্লির দুটি ম্যাচেই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। গত বছর দিল্লির শেষ ম্যাচেও হয়েছিলেন ম্যাচসেরা। আইপিএলে টানা ৩ ম্যাচে ম্যাচসেরা হওয়া অষ্টম খেলোয়াড় এখন সামির রিজভী।

এদিকে, সামির মিনহাসও নজর কেড়েছেন পিএসএলে। ১৯ বছর বয়সী এই ওপেনার টুর্নামেন্টের প্রথম ম্যাচে করেছেন ২৮ রান। পরের ম্যাচে ৮২ রানে অপরাজিত, সর্বশেষ ম্যাচে খেলেছেন ৭০ রানের ইনিংস। তরুণ এই ক্রিকেটার মূলত আলোচনায় আসেন গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ কাঁপিয়ে। ফাইনালে ভারতের বিপক্ষে ১১৩ বলো ৯ ছক্কা ও ১৭ চারে ১৭১ রানের অনবদ্য এক ইনিংস খেলে সাড়া ফেলে দেন সামির। পুরো টুর্নামেন্টে ৪৭১ রান করে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।

এবারই প্রথম পিএসএলে খেলছেন সামির মিনহাস। একই টুর্নামেন্টে খেলছেন তার ভাই আরাফাত মিনহাসও। তিনি খেলছেন মুলতান সুলতানসের হয়ে। আইপিএল-পিএসএলে যারা চোখ রাখছেন তারা নিশ্চিতভাবেই মুগ্ধ হচ্ছেন দুই সামিরের পারফরম্যান্সে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow