সাম্প্রদায়িক সহিংসতায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্বেগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে গত তিন মাসে দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ১৩৩টি সহিংসতার ঘটনা ঘটেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংসতার মধ্যে হত্যার ঘটনা ২৫টি, ধর্ষণ ও নারী নির্যাতন ৪টি, মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনা ৩৫টি এবং আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলাসহ অন্যান্য ঘটনা রয়েছে ৬৯টি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জানুয়ারি মাসে সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের ওপর ৪৬টি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে হত্যা ১১টি, ধর্ষণ ১টি, মন্দিরে হামলা ৯টি এবং হামলা, ডাকাতি, ভাঙচুর, হুমকি ও লুটপাটের ঘটনা রয়েছে ১৫টি। এ ছাড়া ভূমি দখলের ৩টি, চাঁদাবাজির ১টি এবং অন্য ৫টি ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারি মাসে হামলার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০টিতে। এ সময় হত্যা ৮টি, ধর্ষণ ১টি, মন্দিরে হামলা ১৫টি এবং হামলা, ডাকাতি, ভাঙচুরসহ বিভিন্ন সহিংসতা ঘটেছে ১৭টি। পাশাপাশি ভূমি দখলের ৬টি, অপহরণের ১টি এবং ধর্ম অবমাননার অভিযোগে

সাম্প্রদায়িক সহিংসতায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্বেগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে গত তিন মাসে দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ১৩৩টি সহিংসতার ঘটনা ঘটেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংসতার মধ্যে হত্যার ঘটনা ২৫টি, ধর্ষণ ও নারী নির্যাতন ৪টি, মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনা ৩৫টি এবং আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলাসহ অন্যান্য ঘটনা রয়েছে ৬৯টি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জানুয়ারি মাসে সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের ওপর ৪৬টি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে হত্যা ১১টি, ধর্ষণ ১টি, মন্দিরে হামলা ৯টি এবং হামলা, ডাকাতি, ভাঙচুর, হুমকি ও লুটপাটের ঘটনা রয়েছে ১৫টি। এ ছাড়া ভূমি দখলের ৩টি, চাঁদাবাজির ১টি এবং অন্য ৫টি ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারি মাসে হামলার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০টিতে। এ সময় হত্যা ৮টি, ধর্ষণ ১টি, মন্দিরে হামলা ১৫টি এবং হামলা, ডাকাতি, ভাঙচুরসহ বিভিন্ন সহিংসতা ঘটেছে ১৭টি। পাশাপাশি ভূমি দখলের ৬টি, অপহরণের ১টি এবং ধর্ম অবমাননার অভিযোগে ১টি হামলার ঘটনার কথাও উল্লেখ করা হয়। মার্চ মাসে ৩৭টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে হত্যা ৬টি, ধর্ষণ ও যৌন হয়রানি ২টি, মন্দিরে হামলা ১১টি এবং হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ৭টি। এ ছাড়া ভূমি দখলের ৪টি এবং অন্য ৫টি ঘটনা ঘটেছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow