সার বিক্রেতাদের ভ্যাট, কীটনাশক আমদানিতে আগাম কর অব্যাহতি

সার বিক্রেতাদের ভ্যাট ও কীটনাশক আমদানি পর্যায়ে আগাম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্যে তিনি বলেন, কৃষিকাজে ব্যবহার্য সব সারের ব্যবসায়ী পর্যায়ে প্রযোজ্য ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করছি। এছাড়া কৃষিতে সব ধরনের কীটনাশকের আমদানি পর্যায়ে প্রযোজ্য ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতির প্রস্তাব করছি। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। এনএইচ/এএসএ

সার বিক্রেতাদের ভ্যাট, কীটনাশক আমদানিতে আগাম কর অব্যাহতি

সার বিক্রেতাদের ভ্যাট ও কীটনাশক আমদানি পর্যায়ে আগাম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তব্যে তিনি বলেন, কৃষিকাজে ব্যবহার্য সব সারের ব্যবসায়ী পর্যায়ে প্রযোজ্য ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করছি।

এছাড়া কৃষিতে সব ধরনের কীটনাশকের আমদানি পর্যায়ে প্রযোজ্য ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতির প্রস্তাব করছি।

গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।

এনএইচ/এএসএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow