সারা জীবনের জমানো টাকায় ‘ফ্রি মেডিকেল সেন্টার’ প্রতিষ্ঠা করলেন অধ্যাপক মুসা

বগুড়ার কাহালুতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে পেনশন ও জমানো টাকায় মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করেছেন ড. মো. মোশারফ হোসেন মুসা নামে এক ব্যক্তি। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলার শেখাহারে অত্যাধুনিক কমিউনিটি ডেন্টাল ও মুসা আয়ান ফ্রি মেডিকেল সেন্টারে শনিবার (৮ আগস্ট) সকাল থেকে চিকিৎসা দেওয়া শুরু হয়।  জানা গেছে, শনিবার যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের বিনামূল্যে দাঁতের পরীক্ষা, ওষুধ, টুথপেস্ট ও টুথব্রাশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কমিউনিটি ডেন্টাল সেন্টারটিতে দাঁতের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রায় ১০ লাখ টাকা মূল্যের অত্যাধুনিক মেশিন ও যন্ত্রপাতি আনা হয়েছে। চিকিৎসাসেবায় থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক। ডাক্তার ও কর্মচারীদের খরচের জন্য নামমাত্র ফি নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন খন্দকার মুসা জানান, আমার পেনশন ও পুরো জীবনের জমানো টাকায় অত্যাধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই ভবন নির্মাণ করেছি। এলাকার মানুষের দাঁতের চিকিৎসাসেবাসহ সব ধরনের চিকিৎসা এখান থেকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। এখানে সপ্তাহে একদিন দাঁতের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। ডাক্তার ও কর্মচার

সারা জীবনের জমানো টাকায় ‘ফ্রি মেডিকেল সেন্টার’ প্রতিষ্ঠা করলেন অধ্যাপক মুসা
বগুড়ার কাহালুতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে পেনশন ও জমানো টাকায় মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করেছেন ড. মো. মোশারফ হোসেন মুসা নামে এক ব্যক্তি। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলার শেখাহারে অত্যাধুনিক কমিউনিটি ডেন্টাল ও মুসা আয়ান ফ্রি মেডিকেল সেন্টারে শনিবার (৮ আগস্ট) সকাল থেকে চিকিৎসা দেওয়া শুরু হয়।  জানা গেছে, শনিবার যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের বিনামূল্যে দাঁতের পরীক্ষা, ওষুধ, টুথপেস্ট ও টুথব্রাশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কমিউনিটি ডেন্টাল সেন্টারটিতে দাঁতের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রায় ১০ লাখ টাকা মূল্যের অত্যাধুনিক মেশিন ও যন্ত্রপাতি আনা হয়েছে। চিকিৎসাসেবায় থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক। ডাক্তার ও কর্মচারীদের খরচের জন্য নামমাত্র ফি নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন খন্দকার মুসা জানান, আমার পেনশন ও পুরো জীবনের জমানো টাকায় অত্যাধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই ভবন নির্মাণ করেছি। এলাকার মানুষের দাঁতের চিকিৎসাসেবাসহ সব ধরনের চিকিৎসা এখান থেকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। এখানে সপ্তাহে একদিন দাঁতের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। ডাক্তার ও কর্মচারী হিসেবে যারা এখানে নিয়মিত বসবেন, তাদের খরচের জন্য সামান্য ফি নেওয়া হবে। ভবনের পঞ্চম তলায় একটি পাঠাগারও রয়েছে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow