সারা দেশে ৬ আসনে বিজয়ী এনসিপির প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় প্রার্থীর বিজয় নিশ্চিত করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ জানান, ‘মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, আতিক মুজাহিদ, আব্দুল্লাহ আল আমিন; শাপলা কলির বিজয়ী ৬ জন। আলহামদুলিল্লাহ। সংখ্যা আরও বাড়বে ইনশাআল্লাহ।’ দলটির দাবি, আরও বেশ কিছু আসনে এনসিপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। চূড়ান্ত ফল ঘোষণার পূর্ব পর্যন্ত দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সব নেতাকর্মীকে ভোটকেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন। যদিও ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উল্লেখ্য, এনসিপির বিজয়ী প্রার্থীরা হলেন দলটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্

সারা দেশে ৬ আসনে বিজয়ী এনসিপির প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় প্রার্থীর বিজয় নিশ্চিত করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ জানান, ‘মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, আতিক মুজাহিদ, আব্দুল্লাহ আল আমিন; শাপলা কলির বিজয়ী ৬ জন। আলহামদুলিল্লাহ। সংখ্যা আরও বাড়বে ইনশাআল্লাহ।’

দলটির দাবি, আরও বেশ কিছু আসনে এনসিপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। চূড়ান্ত ফল ঘোষণার পূর্ব পর্যন্ত দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সব নেতাকর্মীকে ভোটকেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন। যদিও ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উল্লেখ্য, এনসিপির বিজয়ী প্রার্থীরা হলেন দলটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মোজাহিদ ও নারায়াণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow