সারাবছরই চাষ করতে পারেন লালশাক

লালশাক একটি পুষ্টিকর শাক। এটি সবার কাছেই প্রিয়। দেখতে যেমন সুন্দর; তেমন খেতেও সুস্বাদু। সারাবছরই এ শাক চাষ করা যায়। তাই জেনে নিন চাষের নিয়ম-কানুন। মাটি নির্বাচন লালশাক চাষের জন্য বেলে-দোঁআশ থেকে এঁটেল-দোঁআশ মাটি উপযুক্ত। যেখানে পানি জমে না এমন জমিই চাষের জন্য সবচেয়ে উপযোগী। চাষের সময় সারাবছরই লালশাক চাষ করা যায়। তবে ভাদ্র থেকে পৌষ মাস পর্যন্ত বেশি চাষ হয়। বীজ বপন ছিটিয়ে অথবা লাইনে লালশাকের বীজ বোনা যায়। এক শতকে সারিতে ১০০ গ্রাম, ছিটিয়ে ১৫০ গ্রাম এবং হেক্টরপ্রতি সারিতে ১-১.৫ কেজি, ছিটিয়ে ২-২.৫ কেজি বীজ বুনতে হয়। জমি ভালো করে চাষ ও মই দিয়ে সমান করার পর ১ ভাগ বীজের সাথে ৯ ভাগ শুকনা ছাই মিশিয়ে হালকাভাবে ছিটিয়ে লালশাকের বীজ বুনতে হয়। লাইন করে অথবা সারি করে বুনতে হলে ১৫ থেকে ২০ সেন্টমিটার দূরে দূরে কাঠি দিয়ে ১.৫ থেকে ২.০ সেন্টিমিটার পর্যন্ত গভীর করে বীজ বুনতে হয়। পরে তা মাটি দিয়ে ঢেকে দিতে হবে। আরও পড়ুন বর্ষাকালে ছাদ বাগানে যেসব সবজি চাষ করবেন সার প্রয়োগ পরিমাণমতো গোবর, ইউরিয়া, টিএসপি ও এমওপি সার দিতে হবে। সব সার বীজ বোনার আগেই মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পরিচর্যা ঘন জায়গা

সারাবছরই চাষ করতে পারেন লালশাক

লালশাক একটি পুষ্টিকর শাক। এটি সবার কাছেই প্রিয়। দেখতে যেমন সুন্দর; তেমন খেতেও সুস্বাদু। সারাবছরই এ শাক চাষ করা যায়। তাই জেনে নিন চাষের নিয়ম-কানুন।

মাটি নির্বাচন

লালশাক চাষের জন্য বেলে-দোঁআশ থেকে এঁটেল-দোঁআশ মাটি উপযুক্ত। যেখানে পানি জমে না এমন জমিই চাষের জন্য সবচেয়ে উপযোগী।

চাষের সময়

সারাবছরই লালশাক চাষ করা যায়। তবে ভাদ্র থেকে পৌষ মাস পর্যন্ত বেশি চাষ হয়।

বীজ বপন

ছিটিয়ে অথবা লাইনে লালশাকের বীজ বোনা যায়। এক শতকে সারিতে ১০০ গ্রাম, ছিটিয়ে ১৫০ গ্রাম এবং হেক্টরপ্রতি সারিতে ১-১.৫ কেজি, ছিটিয়ে ২-২.৫ কেজি বীজ বুনতে হয়। জমি ভালো করে চাষ ও মই দিয়ে সমান করার পর ১ ভাগ বীজের সাথে ৯ ভাগ শুকনা ছাই মিশিয়ে হালকাভাবে ছিটিয়ে লালশাকের বীজ বুনতে হয়। লাইন করে অথবা সারি করে বুনতে হলে ১৫ থেকে ২০ সেন্টমিটার দূরে দূরে কাঠি দিয়ে ১.৫ থেকে ২.০ সেন্টিমিটার পর্যন্ত গভীর করে বীজ বুনতে হয়। পরে তা মাটি দিয়ে ঢেকে দিতে হবে।

সার প্রয়োগ

পরিমাণমতো গোবর, ইউরিয়া, টিএসপি ও এমওপি সার দিতে হবে। সব সার বীজ বোনার আগেই মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।

পরিচর্যা

ঘন জায়গা থেকে চারা তুলে পাতলা করে দিতে হবে। ছিটিয়ে বোনা হলে প্রতি বর্গমিটারে ১০০ থেকে ১৪০টি গাছ রাখতে হবে। সারিতে বোনা হলে প্রতি লাইনে ৫ সেন্টিমিটার দূরে দূরে গাছ রাখতে হয়। ৪-৫ দিন পরপর সেচ দিতে পারলে ভালো। তা ছাড়া পরিষ্কার করে সময়মতো মাটি আলগা করে দিতে হবে।

ফলন সংগ্রহ

বীজ বোনার ৩০-৪০ দিনের মধ্যে লালশাক খাওয়ার উপযুক্ত হয়। একসাথে শাক সংগ্রহ না করে ধীরে ধীরে সংগ্রহ করা ভালো। প্রতি শতকে ৩০-৪০ কেজি, হেক্টরপ্রতি ৫-৬ টন ফলন হয়ে থাকে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow