সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫
বগুড়ার সারিয়াকান্দিতে জমির দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন সাকিদার ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র জানায়, মাঝবাড়ি গ্রামের মুহিদুল ইসলাম সাকিদার ও খাজা প্রামাণিকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত লিটন সাকিদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। আহত রিপন আহমেদ ও মুহিদুল সাকিদারকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম আসাদুজ্জামান বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্ত
বগুড়ার সারিয়াকান্দিতে জমির দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন সাকিদার ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মাঝবাড়ি গ্রামের মুহিদুল ইসলাম সাকিদার ও খাজা প্রামাণিকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত লিটন সাকিদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। আহত রিপন আহমেদ ও মুহিদুল সাকিদারকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম আসাদুজ্জামান বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’
What's Your Reaction?