‘সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বাণিজ্যচুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার’

বাংলাদেশের সার্বভৌমত্ব ও অধিকার অক্ষুণ্ন রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি পর্যবেক্ষণ করে বিএনপি সরকার পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল৷  বৃহস্পতিবার (২৮ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সকাল ৮টায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন শহরের আনন্দবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক।  ঈদ জামাতে নামাজ আদায় করেন, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মো. আবুসাঈদ, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ। খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, প্রতিটা সরকারের একটা স্ট্রাটেজি থাকে। হয়তোবা এই কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্রাটেজি ছিল। তবে যে চুক্তিগুলো করেছে- এটা দেশবাসী জানত না, আমরা জানতাম না। এটা তারা কীভাবে কোন পরিপ্রেক্ষিতে করেছে তারাই ভালো বলতে পারবে। তিনি বলেন, আমরা একটা চুক্তি পেয়েছ

‘সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বাণিজ্যচুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার’
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অধিকার অক্ষুণ্ন রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি পর্যবেক্ষণ করে বিএনপি সরকার পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল৷  বৃহস্পতিবার (২৮ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সকাল ৮টায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন শহরের আনন্দবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক।  ঈদ জামাতে নামাজ আদায় করেন, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মো. আবুসাঈদ, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ। খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, প্রতিটা সরকারের একটা স্ট্রাটেজি থাকে। হয়তোবা এই কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্রাটেজি ছিল। তবে যে চুক্তিগুলো করেছে- এটা দেশবাসী জানত না, আমরা জানতাম না। এটা তারা কীভাবে কোন পরিপ্রেক্ষিতে করেছে তারাই ভালো বলতে পারবে। তিনি বলেন, আমরা একটা চুক্তি পেয়েছি। সেটি নিয়ে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করব যে এই চুক্তির মধ্যে যেটুকু পারি দেশের সার্বভৌমত্ব ও দেশের অধিকার অক্ষুণ্ন রেখে চুক্তিগুলো পর্যবেক্ষণ করে আগামীদিনে পদক্ষেপ নেওয়ার জন্য। জেলা মাঠ ছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে প্রায় ১২০০ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow