সালথায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা
ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি ও বালু উত্তোলনের দায়ে মো. হাসিব (১৮) নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খারদিয়া এলাকায় কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মো. হাসিবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষিজমির উর্বরতা সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বিডি২৪লাইভকে বলেন, “ফসলি জমির মাটি অবৈধ
ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি ও বালু উত্তোলনের দায়ে মো. হাসিব (১৮) নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খারদিয়া এলাকায় কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মো. হাসিবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষিজমির উর্বরতা সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বিডি২৪লাইভকে বলেন, “ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
What's Your Reaction?