সালথায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মো. সিরাজ মোল্লা (৫২) নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়ার সিরাজ মোল্লা উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। তিনি মিনহাজদিয়া গ্রামের মৃত আবুল হাসেম মোল্যার ছেলে। এবিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সিরাজ মোল্লকে এলাকায় বিশৃঙ্খলা করার পায়তারা করে আসছিল। খবর পেয়ে মিনহাজদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সিরাজকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সালথায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মো. সিরাজ মোল্লা (৫২) নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়ার সিরাজ মোল্লা উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। তিনি মিনহাজদিয়া গ্রামের মৃত আবুল হাসেম মোল্যার ছেলে।

এবিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সিরাজ মোল্লকে এলাকায় বিশৃঙ্খলা করার পায়তারা করে আসছিল।

খবর পেয়ে মিনহাজদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সিরাজকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow