সালথায় হত্যা মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেফতার

ফরিদপুরের সালথায় হত্যা মামলায় সোনাপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সিকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার (২৪ মে) দিনগত রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রাজু মুন্সি উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে। বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান। তিনি বলেন, লিচু বাগান মালিক আজিজুল হত্যা মামলার অন্যতম আসামি রাজু মন্সি। রোববার দিনগত রাতে তাকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। এ বিষয়ে সালথা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‌‘হত্যা মামলায় রাজু মুন্সিকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পেরেছি। ঈদের পর থানায় যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এরপর ডিডিকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে।’ মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুলের লিচু বাগান পাহারা দেওয়ার জন্য তৈরি করা টংঘরে বসে নিয়মিত মাদক সেবন করতেন পার্শ্ববর

সালথায় হত্যা মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেফতার

ফরিদপুরের সালথায় হত্যা মামলায় সোনাপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সিকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার (২৪ মে) দিনগত রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার রাজু মুন্সি উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।

তিনি বলেন, লিচু বাগান মালিক আজিজুল হত্যা মামলার অন্যতম আসামি রাজু মন্সি। রোববার দিনগত রাতে তাকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে সালথা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‌‘হত্যা মামলায় রাজু মুন্সিকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পেরেছি। ঈদের পর থানায় যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এরপর ডিডিকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুলের লিচু বাগান পাহারা দেওয়ার জন্য তৈরি করা টংঘরে বসে নিয়মিত মাদক সেবন করতেন পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে শাকিল মুন্সি ও তার সহযোগীরা। মাদক সেবন ছাড়াও তারা বাগান থেকে লিচু চুরি করতেন।

গত ১৩ মে বিকেলে তাদের মাদক সেবন ও লিচু চুরিতে বাধা দেন বাগান মালিক আজিজুলের ছেলে আকরাম মোল্লা। এতে ক্ষুব্ধ হয়ে আকরামকে মারধর করেন শাকিল ও তার সহযোগীরা। এর জের ধরে বাগান মালিক আজিজুলের ওপর হামলা চালান শাকিল ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ফজলুল হক মোল্লা বাদী হয়ে গত ১৫ মে সালথা থানায় মামলা করেন। মামলায় ১৫ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সি।

এন কে বি নয়ন/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow