সালমান-আনিসুল পোস্টালের নিবন্ধন করেননি, ভোট দেওয়ার প্রশ্নই আসে না

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভোট দেওয়ার তথ‍্য মিথ্যা বলে জানিয়েছেন তাদের আইনজীবী পলাশ চন্দ্র রায়। তিনি বলেন, পোস্টাল ব্যালটের জন্য নিয়ম অনুযায়ী প্রথমে নিবন্ধন করতে হয়। কিন্তু ওনারা নিবন্ধনই করেননি। ভোট দেওয়ার তো প্রশ্নই আসে না। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনেন এ আইনজীবী। পরে আইনজীবী পলাশ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমার মক্কেলরা জেলখানা থেকে ভোট দিয়েছেন- এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ খবর বিভিন্নভাবে জানতে পেরেছেন তারা। অথচ তাদের ভোট দেওয়ার কথাটি পুরোপুরি মিথ্যা। আরও পড়ুনগণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে উচ্চকক্ষ গঠিত হবে কীভাবে? ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা  তিনি বলেন, কারাগার থেকে ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। প্রথমত আগে থেকে নিবন্ধন করতে হয়। কিন্তু আমার মক্কেলরা নিবন্ধনই করেননি। তাই ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সামাজি

সালমান-আনিসুল পোস্টালের নিবন্ধন করেননি, ভোট দেওয়ার প্রশ্নই আসে না

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভোট দেওয়ার তথ‍্য মিথ্যা বলে জানিয়েছেন তাদের আইনজীবী পলাশ চন্দ্র রায়।

তিনি বলেন, পোস্টাল ব্যালটের জন্য নিয়ম অনুযায়ী প্রথমে নিবন্ধন করতে হয়। কিন্তু ওনারা নিবন্ধনই করেননি। ভোট দেওয়ার তো প্রশ্নই আসে না।

গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনেন এ আইনজীবী।

পরে আইনজীবী পলাশ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমার মক্কেলরা জেলখানা থেকে ভোট দিয়েছেন- এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ খবর বিভিন্নভাবে জানতে পেরেছেন তারা। অথচ তাদের ভোট দেওয়ার কথাটি পুরোপুরি মিথ্যা।

আরও পড়ুন
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে উচ্চকক্ষ গঠিত হবে কীভাবে? 
ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা 

তিনি বলেন, কারাগার থেকে ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। প্রথমত আগে থেকে নিবন্ধন করতে হয়। কিন্তু আমার মক্কেলরা নিবন্ধনই করেননি। তাই ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টাল ব্যালটের মাধ্যমে সালমান এফ রহমান ও আনিসুল হকের ভোট দেওয়ার তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আইনজীবী পলাশ চন্দ্র রায় আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান এফ রহমানকে ইঙ্গিত করে বলা হয়েছে, একটি বিশেষ মার্কায় তিনি ভোট দিয়েছেন। যেহেতু তিনি নিবন্ধিত হননি, সেহেতু ভোটও দেননি। সুতরাং, খবরটি মিথ্যা বলে আমাদের নিশ্চিত করেছেন তারা।

তিনি বলেন, মঙ্গলবার এ মামলায় প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষী হাজির করার কথা ছিল। কিন্তু কোনো সাক্ষী আনতে পারেনি প্রসিকিউশন। তারা সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এফএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow