সালমান ভক্তদের অনুভূতির গল্পে সিনেমা 'লাভ ৯৬'

নব্বই দশকের স্মৃতি, ভালোবাসা আর বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় অধ্যায়কে ঘিরে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। সময়ের আবেগ, মানুষের আন্তরিক সম্পর্ক এবং সুপারস্টার সালমান শাহকে ঘিরে ভক্তদের অনুভূতির গল্প উঠে এসেছে সিনেমাটিতে। একসময় বিনোদনের জগৎ ছিল অনেকটাই ভিন্ন। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশন, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা প্রিয় অনুষ্ঠান শুনতে রেডিওর সামনে অপেক্ষা— এসবই ছিল নব্বই দশকের মানুষের দৈনন্দিন আনন্দের অংশ। পাড়া-মহল্লায় একসঙ্গে চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখার সেই দিনগুলো আজও অনেকের মনে নস্টালজিয়া হয়ে রয়ে গেছে। ঠিক সেই সময়েই বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে জনপ্রিয় নায়ক সালমান শাহ’র। অল্প সময়েই তার অভিনয়, স্টাইল এবং রোমান্টিক উপস্থিতি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে শোকাহত করে তোলে। প্রিয় নায়কের মৃত্যু মেনে নিতে না পেরে অনেক ভক্ত চরম আবেগঘন সিদ্ধান্তও নিয়েছিলেন। সেই সময়ের আবেগঘন প্রেক্ষাপট এবং সালমান শাহ’র এক অন্ধ ভক্তের জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা

সালমান ভক্তদের অনুভূতির গল্পে সিনেমা 'লাভ ৯৬'
নব্বই দশকের স্মৃতি, ভালোবাসা আর বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় অধ্যায়কে ঘিরে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। সময়ের আবেগ, মানুষের আন্তরিক সম্পর্ক এবং সুপারস্টার সালমান শাহকে ঘিরে ভক্তদের অনুভূতির গল্প উঠে এসেছে সিনেমাটিতে। একসময় বিনোদনের জগৎ ছিল অনেকটাই ভিন্ন। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশন, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা প্রিয় অনুষ্ঠান শুনতে রেডিওর সামনে অপেক্ষা— এসবই ছিল নব্বই দশকের মানুষের দৈনন্দিন আনন্দের অংশ। পাড়া-মহল্লায় একসঙ্গে চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখার সেই দিনগুলো আজও অনেকের মনে নস্টালজিয়া হয়ে রয়ে গেছে। ঠিক সেই সময়েই বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে জনপ্রিয় নায়ক সালমান শাহ’র। অল্প সময়েই তার অভিনয়, স্টাইল এবং রোমান্টিক উপস্থিতি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে শোকাহত করে তোলে। প্রিয় নায়কের মৃত্যু মেনে নিতে না পেরে অনেক ভক্ত চরম আবেগঘন সিদ্ধান্তও নিয়েছিলেন। সেই সময়ের আবেগঘন প্রেক্ষাপট এবং সালমান শাহ’র এক অন্ধ ভক্তের জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইভান মল্লিক। প্রযোজনা করেছে রাইসা ফিল্মস। প্রযোজক মো. জসিম উদ্দিন জানান, দর্শকদের জন্য ভিন্নধর্মী এক আবেগের গল্প তুলে ধরতেই এই আয়োজন। সিনেমাটি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিয়ান খান ও পূর্ণতা। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকারসহ আরও অনেকে। সিনেমাটির শুটিং হয়েছে টাঙ্গাইল, পুবাইল এবং সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার পরিচিত লোকেশনে। নির্মাতার ভাষ্য, নব্বই দশকের আবহ এবং সেই সময়ের অনুভূতি বাস্তবভাবে তুলে ধরতেই এমন লোকেশন নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’। নির্মাণশৈলী ও গল্পের আবেগঘন উপস্থাপনার জন্য বোর্ডের সদস্যদের প্রশংসাও পেয়েছে সিনেমাটি। নির্মাতা ইভান মল্লিক বলেন, 'এই সিনেমাটি কেবল একটি প্রেমের গল্প নয়; এটি নব্বই দশকের মানুষের স্মৃতি, অনুভূতি এবং সালমান শাহকে ঘিরে কোটি ভক্তের আবেগের প্রতিচ্ছবি।'  নব্বইয়ের নস্টালজিয়া আর ভালোবাসার আবহে নির্মিত ‘লাভ ৯৬’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল ও আগ্রহ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সিনেমাটি দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow